অভিনেত্রী হিসেবে নয়, এবার নতুন রূপে আত্মপ্রকাশ ইন্দ্রানী হালদারের! নতুন পেশায় নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)। শুধুমাত্র টেলিভিশন নয়, বড় পর্দা থেকে শুরু করে বর্তমানে জনপ্রিয় মাধ্যম ওটিটি-তেও অবাধ চলাচল রয়েছে এই অভিনেত্রীর। ছোট পর্দায় গোয়েন্দা গিন্নি, শ্রীময়ী প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।
তবে এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই যেন বিনোদন জগত থেকে উবে গিয়েছেন তিনি। তার অনুপস্থিতি অনুভব করছিলেন অনুরাগীরা। কেন হঠাৎ করে হারিয়ে গেলেন অভিনেত্রী? তবে অভিনয় জগৎ থেকে হারিয়ে এবারে নতুন পেশা বেছে নিলেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি অনেক অভিনেতা অভিনেত্রী বর্তমানে বিভিন্ন পেশার সাথে যুক্ত হচ্ছেন। আমরা সকলেই জানি অভিনয় জীবন খুবই অনিশ্চিত সেই কারণেই অনেক অভিনেতা অভিনেত্রী নিজস্ব ব্যবসা শুরু করেন। সেরকমই এবারে অভিনয় জগৎ থেকে বেরিয়ে আসার পর অন্য পেশার সাথে নিজেকে যুক্ত করলেন অভিনেত্রী ইন্দ্রানী।
২০২১ সালে শেষ বার তাঁকে পর্দায় দেখেছিল দর্শক। মাঝে কেটে গিয়েছে চার বছর। তবে বিভিন্ন জায়গায় মাচা শো করতে যান অভিনেত্রী। সেখানেই দেখা যেতো অভিনেত্রীকে। বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন বিভিন্ন কারণে। তবে ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি করবেন। তবে তার আগেই নতুন পেশার সাথে যুক্ত হলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘বাইরে লোক রেখেছি যাতে তোকে ঢুকতে না দেয়’ ‘সিনিয়র বলে এমন জঘন্য আচরণ করবে?’- রিল লাইফের বচসা হয়ে উঠলো বাস্তব! চিরসখার গ্রিন রুমে সুদীপ বিভানের ঝামেলায় উত্তপ্ত টলিপাড়া!
আসলে এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রীর পোশাক দেখে বেশ প্রশংসা করা হয়। তখনই অভিনেত্রী বলেন তিনি নিজের পোশাকের ডিজাইন নিজেই করেন, আর তার নিজস্ব ট্রেলার আছে তিনিই বানিয়ে দেন অভিনেত্রীর সুন্দর সুন্দর পোশাক। সেই কথাই বলছিলেন অভিনেত্রী।

