‘এই কারণেই আমাদের সন্তান নেই’, জয়কে নিয়ে অকপটে লোপামুদ্রা! নিজেই জানালেন সন্তান না হওয়ার আসল কারণ!

সঙ্গীত জগতের (Music Industry) জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম একটি জুটি হল জয় সরকার (Joy Sarkar) এবং লোপামুদ্রা মিত্রের (Lopamudra Mitra) জুটি। দীর্ঘ কয়েক বছর ধরেই তারা নিজেদের সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। সম্পর্কের শুরুর দিকে অনেক বাধা-বিপত্তি এসেছে ঠিকই কিন্তু সেই সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে এক হয়েছিলেন তারা।

তাদের সম্পর্ক প্রায় ২৪ বছরের কাছাকাছি। এত বছর ধরে একে অপরকে চেনেন তারা। তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল সিঁথির মোড়ের এক মেলায়। কবিতা গানে মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন লোপামুদ্রা মিত্র। ওইদিন দর্শকাসনে বসে ছিলেন জয়। সেদিন লোপার গান শুনে নিজেকে আর আটকাতে পারেননি তিনি। মন দিয়েই বসেছিলেন গায়িকাকে।

Composer

লোপা বয়সে বড়, জয় ছোট। কিন্তু এইসব কিছুই বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সম্পর্কে। কিছুদিন আগেই গিয়েছে জয়ের শুভ জন্মদিন। কিন্তু জন্মদিনে বিশেষ কোনো আয়োজন ছিল না। রাতে জয়কে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তার প্রিয় খাওয়ার আয়োজন করেছেন, ব্যাস। আলাদা করে কোন আড়ম্বর নেই।

দীর্ঘ বিবাহিত জীবনে সন্তানের পরিকল্পনা করেননি তাঁরা। শুনতে হয়েছে প্রশ্ন। বছর কয়েক আগেই এক সাক্ষাৎকারে সন্তান না নেওয়ার কারণ নিয়েও মুখ খুলেছিলেন লোপামুদ্রা। জানিয়েছিলেন, সঙ্গীতই তাঁদের শাসন। সঙ্গীতের লালন করেছেন এতদিন ধরে, আগামী দিনেও করবেন। আর সেই কারণেই আলাদা করে সন্তান পরিকল্পনা করার কথা ভাবেননি তাঁরা।

আরও পড়ুনঃ বয়সে ছোট অভিনেতার সঙ্গে প্রেম! তারপরেই অকাল মৃত্যু! কি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

দুজনে মিলেই সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের মধ্যে আলাদা করে সন্তান না নেওয়ার কোন কারণ ছিল না। দুজনেই খোলাখুলি ভাবেই এই বিষয়ে আলোচনা করেছেন। কখনো নিজেদের মধ্যে লুকোচাপা করেননি।

Back to top button