‘খুব হিংসে করত, চায়নি জয়কে বিয়েটা করি…’ লোপামুদ্রা মিত্রর বিয়েতে মত ছিল না কার? বারবার কার হিংসার মুখে পড়েছিলেন গায়িকা?

বাংলা গানের জগতে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় জুটি লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার। প্রায় পঁচিশ বছর আগে তাঁরা বিয়ে করেছিলেন। শুরুতে লোপামুদ্রার অনুরাগী হিসেবেই পরিচিত ছিলেন জয়। ধীরে ধীরে সেই সম্পর্ক বন্ধুত্ব পেরিয়ে পৌঁছয় ভালোবাসায়, এরপরই তাঁরা একসঙ্গে সংসার শুরু করার সিদ্ধান্ত নেন।
এক সাক্ষাৎকারে লোপামুদ্রা মিত্র জানিয়েছিলেন, তাঁর কাকা জয়কে খুব পছন্দ করতেন এবং শ্রদ্ধাও করতেন। কিন্তু তাঁদের বিয়ের সিদ্ধান্তে তিনি একেবারেই খুশি ছিলেন না। তাঁর আশঙ্কা ছিল, বিয়ের পর সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে হয়তো লোপামুদ্রার গানবাজনা ক্ষতিগ্রস্ত হবে। যদিও পরে সেই ধারণা ভুল প্রমাণিত হয়।
গানকেই সবসময় নিজের জীবনের প্রথম জায়গায় রেখেছেন বলে জানিয়েছিলেন লোপামুদ্রা মিত্র। এমনকি নিজের বুটিক ‘প্রথা’ শুরু করার সময়ও আপত্তি ছিল জয় সরকার-এর। তাঁর মনে হয়েছিল, নতুন ব্যবসার কারণে হয়তো গানের উপর প্রভাব পড়তে পারে। তবে সময়ের সঙ্গে সেই ভুল ধারণাও বদলে যায়।
অন্যদিকে, জয়ের সংগীতবোধ ও কাজের প্রতি মনোভাবই নাকি সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল লোপামুদ্রাকে। এক সাক্ষাৎকারে জয় সরকার জানিয়েছিলেন, একবার উত্তরবঙ্গ থেকে অনুষ্ঠান সেরে ফেরার সময় ট্রেনেই হঠাৎ বিয়ের কথা ওঠে। এরপর দুজনে নিজেদের কাজের তারিখ মিলিয়ে ২২ জানুয়ারি দিন ঠিক করেন এবং খুব সহজভাবেই বিয়ে সেরে ফেলেন।
আরও পড়ুন: লাঞ্ছনার মোক্ষম জবাব! পুলস্ত্যকে শায়েস্তা করে দাদুর সম্মান রক্ষায় দিতির রণচণ্ডী রূপ! দুর্ধর্ষ আজকের পর্ব
দীর্ঘ দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি ঝগড়াও কম হয়নি এই তারকা দম্পতির। মাঝেমধ্যে প্রকাশ্য মঞ্চেও একে অপরকে খুনসুটি করতে দেখা যায়। একবার একটি টেলিভিশন অনুষ্ঠানে লোপামুদ্রা মিত্র মজা করে স্বামীকে ‘ননদ’ বলেও মন্তব্য করেছিলেন। তবে এই খুনসুটি আর ঝগড়ার মধ্যেই আজও টিকে রয়েছে তাঁদের সম্পর্কের মজবুত বন্ধন।

