মাত্র ২ বছর বয়সেই পায়ে হাই হিল! মায়ের মতনই পায়ে পেন্সিল হিল পরে সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে ছোট্ট ইয়ালিনি! দেখে অবাক তারকা দম্পতি!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং দুই সন্তানের মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউড এ কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।

একাধিকবার নানান কারণে খবরের শিরোনামে উঠে আসে শুভশ্রীর নাম। বর্তমানে দুই সন্তানের মা শুভশ্রী। ইউভান এবং ইয়ালিনিকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। খুব শীঘ্রই ইয়ালিনি দুই বছরে পা দেবে। ২০২৩ এর ৩০শে নভেম্বর দ্বিতীয় বার মা হয়েছিলেন শুভশ্রী। কিন্তু দু’বছর হতে না হতেই এ কি কান্ড ঘটিয়ে বসলো ইয়ালিনি। ছোট্ট মেয়ের কান্ড দেখে তো অবাক শুভশ্রী নিজেও।

দেখতে দেখতে দু বছরে পা দেবে ইয়ালিনি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। পরের মাসে ৩০ তারিখেই ছোট্ট ইয়ালিনির হয়ে যাবে দু’বছর। মাঝেমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে রাজ শুভশ্রী নিজেদের দুই সন্তানের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। ইউভান, ইয়ালিনির ছোটবেলার বিভিন্ন মুহূর্ত দর্শকের সামনে একাধিকবার তুলে ধরেছেন তারা।

এবারে সেরকমই ছোট ইয়ালিনির একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শুভশ্রী। ভিডিওটিতে দেখা যাচ্ছে স্টিলেটো জুতো পরে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইয়ালিনি। এই অল্প বয়সেই পায়ে হিল জুতো পরে কি সুন্দর মডেলদের মতো ঘুরে বেড়াচ্ছে সে। ইয়ালিনি যে নায়িকা হবে বড় হলে সেটা এখনই বোঝা যাচ্ছে ইয়ালিনিকে দেখে। ভিডিওতে ইয়ালিনির হাবভাব একেবারে নায়িকাদের মত লাগছে।

আরও পড়ুনঃ নেই র’ক্তের টান! তবুও সবাইকে তাক লাগাতে বাধ্য ভাই বোনের এই অটুট সম্পর্ক! কিভাবে এই পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন মানালি-শুভ্রজিৎ?

তবে জুতোটা ইয়ালিনির নিজস্ব নয়, মায়ের জুতো পরে সারা ঘরময় হেঁটে বেড়াচ্ছিল ইয়ালিনির। মায়ের স্টিলেটো জুতোই নিজের পায়ে গলিয়ে নায়িকাদের মত আচরণ করছিল। এই অল্প বয়সেই যে মাকে নকল করা শুরু করেছে ইয়ালিনি তা দেখে তো অবাক-শুভশ্রী। তিনি নিজেও বিশ্বাস করতে পারছে না এই অল্প বয়সে ইয়ালিনি কিভাবে সরু হিলস স্টিলেটো জুতো পরে হেঁটে বেড়াচ্ছে।

Back to top button