আর জি কর কান্ডের প্রতিবাদে বিরাট পদক্ষেপ বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর!

আরজিকর কাণ্ডে (R.G Kar Case) এখনও উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই বের হচ্ছে পথ মিছিল। তিলোত্তমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতে সোচ্চার সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ সেলিব্রেটিরা (Tollywood Celebrity)। এই কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই তবে এখনো এই ঘটনাটা সম্পূর্ণ বিচার হয়নি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষেরই উৎসবে মন নেই। উৎসবের মেজাজই তৈরি হয়নি তাদের মধ্যে। তাদের মধ্যেই একজন হলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
কথা করা হচ্ছে জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে নিয়ে। বর্তমানে অভিনেত্রী জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারণায় নিম ফুলের মধুতে অভিনয় করছেন। গত বৃহস্পতিবারেই সকালে ডাক্তার দেখিয়ে ফিরেছেন। বয়সের সাথে সাথে এখন হাঁটুর ব্যথা খুবই ভোগাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে। ডাক্তারের নির্দেশ অনুযায়ী আগামী দেড় মাস ওষুধ খেতে হবে, তারপর চলবে ফিজিয়োথেরাপি। এরই মধ্যে এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী।
লিলি চক্রবর্তীকে প্রশ্ন করা হয় ‘নিম ফুলের মধু’ কি শেষ হচ্ছে? অভিনেত্রী উত্তরে বলেন ‘আমার কাছে এমন কোনও খবর নেই। তবে ধারাবাহিক শুরু হলে একটা সময়ে তো শেষ হবেই। সেটার জন্য মনখারাপ হয় না। মনখারাপ অন্য কারণে। শরীর খারাপ হলে তখন সেটা নিয়ে চিন্তা থাকে।’ ধারাবাহিক শেষ হলে নতুন কোনও ধারাবাহিক করবেন কি? অভিনেত্রী বললেন, ‘যদি ধারাবাহিকের গল্প আর চরিত্র পছন্দ হয়, তা হলে করতে পারি।’ অভিনেত্রীর এই আত্মবিশ্বাস দেখে উৎসাহ পাবে আগামী প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা। বোঝাই যাচ্ছে অভিনেত্রীর অসুস্থতা বা হাঁটু ব্যথা অভিনেত্রীকে কাবু করতে পারবে না এত সহজে।
আরজিকর কাণ্ডের কি বক্তব্য আপনার? উত্তর অভিনেত্রী জানান ‘আরজি কর কাণ্ডের মতো ঘটনা আমাদের মনখারাপ করে দিয়েছে। ডাক্তার দেখিয়ে ফেরার সময়ে দেখলাম দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। কিন্তু মনের মধ্যে কোনও আনন্দ নেই। সেটা যদি না থাকে তা হলে মণ্ডপের আকার যতই বড় হোক, লাভ কী! আজকাল তো সত্যিই অনেক বড়-বড় মণ্ডপ তৈরি হয়। কিন্তু শহরে আরজি করের মতো ঘটনায় আনন্দ করার উপায় কোথায়?’ অভিনেত্রী জানান এই পুজোতে তিনি একটা বড় পদক্ষেপ নিয়েছেন।
কি পদক্ষেপ নিলেন লিলি চক্রবর্তী এই পুজোতে?
আরও পড়ুন: পরিচালকের হাতে যৌ’ন হে’নস্থার শিকার! পরিচালকের বিরুদ্ধে এবার মুখ খুললেন অভিনেত্রী!
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান শ্রীভূমি-র দুর্গাপুজোর থিম নিয়ে সকলেই প্রতিবছর উৎসাহিত থাকে। প্যান্ডেল নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলে টলিউডের অন্দরেও। টলিপাড়ার একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দুর্গাপুজোর সময়ে সেই মণ্ডপে দেখা যায়। তবে এবার দুর্গাপুজোর সময়ে কিছু তারকা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দুর্গাপুজো এলে বোঝা যাবে তাঁরা কী করবেন। লিলি চক্রবর্তী বললেন, ‘এবার দুর্গাপুজোর চারদিন বাড়িতেই থাকব, সেটা ঠিক করে ফেলেছি।’

