পরিচালকের হাতে যৌ’ন হে’নস্থার শিকার! পরিচালকের বিরুদ্ধে এবার মুখ খুললেন অভিনেত্রী!

গত দেড় মাস ধরে কলকাতা শহরসহ গোটা দেশ উত্তাল হয়ে রয়েছে আরজিকর কাণ্ড নিয়ে। যেভাবে কর্মরত মহিলা চিকিৎসককে ধ’র্ষণ করে খু’ন করা হয়েছে তাতে ক্ষিপ্ত হয়ে রয়েছে জনগণ। তদন্ত যত এগোচ্ছে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে এই ঘটনা ঘিরে। ইতিমধ্যে এই ঘটনায় আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরজিকর থানার অন্তর্গত টালা পুলিশ স্টেশনের পুলিশকর্তা গ্রেফতার হয়েছে। এই ঘটনার পর আন্দোলনের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা। হাজার হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা পথে নেমেছেন প্রতিদিন।
তবে আমাদের দেশে এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এই ধরনের বহু ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। কিন্তু আরজিকরের এই ঘটনা যেন আরো বেশি করে নাড়া দিয়ে তুলেছে সাধারণ মানুষকে। এক এক করে পুরনো এই ধরনের বিভিন্ন ঘটনা উঠে আসছে নতুন করে। ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির এমন অনেক ঘটনা তুলে ধরেছেন বিভিন্ন সেলিব্রেটিরা। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে হওয়া নানান ঘটনা সম্পর্কে জানা গিয়েছে।
ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিক সম্পর্কে কমবেশি প্রত্যেকেরই ধারণা রয়েছে। অভিনয় জগতে আসতে গেলে এমন অনেক কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয় অভিনেত্রীদের। কখনো পরিচালকদের থেকে আবার কখনো প্রযোজকদের থেকে আসে কুইঙ্গিতপূর্ণ প্রস্তাব। এ ধরনের বহু ঘটনা শোনা গিয়েছে একাধিকবার। ছবিতে অভিনয় করার সুযোগ করে দেওয়াটা নামে পরিচালকদের কুনজরের শিকার হতে হয়েছে একাধিক অভিনেত্রীকে। এবারে সেরকমই এক ঘটনার স্বীকার হলেন জনপ্রিয় অভিনেত্রী।
অভিনেত্রীর দাবি কয়েকদিন আগেই একটি বিজ্ঞাপনের কাজের জন্য তিনি জনপ্রিয় পরিচালকের সঙ্গে কথা বলছিলেন। বিজ্ঞাপনটিতে প্রাথমিকভাবে আলিঙ্গন করার দৃশ্য ছিল না। কিন্তু পরিচালক দৃশ্যটি বোঝানোর নামে তাকে আলিঙ্গন করার চেষ্টা করেন। অভিনেত্রীর কথায়, “আমার মনে হয়েছিল উনি অন্য কোনও কারণে আমায় আলিঙ্গন করতে চেয়েছিলেন। কিছু মানুষের তেমন প্রবৃত্তি থাকে.. আমার ওনাকে তেমনই মনে হয়েছিল। দৃশ্যটি এমন ছিল যে উনি স্ত্রীকে গয়না পরিয়ে দেবেন। তখন আমি ঘুরে তাকে আলিঙ্গন করব। উনি যখন আমায় জড়িয়ে ধরেছিলেন আমার অস্বস্তি হয়েছিল। আমি এতজনের সঙ্গে কাজ করেছি এরকম কখনও অনুভব হয়নি। আমার জীবনের খুবই বিস্ময়কর ঘটনা। আগামী দিনে কখনও ওই ‘সুপারস্টার’-এর সঙ্গে কাজ করবো না”।
আরও পড়ুন: বিয়ের আগেই সমস্যা! শ্বশুর বাড়িতে থাকব না, জানিয়ে দিলেন রুবেলের প্রেমিকা শ্বেতা!
বিস্ফোরক এই অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শমা সিকন্দার। বলিউডের এক সুপারস্টারের বিরুদ্ধে ‘যৌ’ন হেনস্থা’র অভিযোগ এনেছেন তিনি। হিন্দি শো ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ এর হাত ধরেই প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন শমা। এরপর বেশ কিছুদিন তিনি ক্যামেরার লাইমলাইট থেকে দূরে ছিলেন। সম্প্রতি ফের শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজের হাত ধরে পর্দায় কামব্যাক করেছেন। যার মধ্যে তাঁর ‘সেক্সাহোলিক’ ও ‘মায়া: স্লেভ অফ হার ডিজায়ার’ দর্শকের নজর কেড়েছে। কিছুদিন আগেই হেমা কমিশনের রিপোর্টে মালয়ালম ছবির জগতে একাধিক যৌ’ন হেন’স্থার ঘটনা উঠে এসেছে। তারপর থেকেই মুখ খুলতে শুরু করেছেন অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনেতারা। শারীরিকভাবে হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।

