বিনোদন জগতে ফের নক্ষত্রপতন! না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেত্রী, ৮৭ বছর বয়সেই থমকে গেল জীবন!

একটা দুর্ঘটনা যেতে না যেতে আরো একটা এসে হাজির। বছরের শুরু থেকেই যেন একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে। এই বছরের শুরু থেকে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। সম্প্রতি তেমনি আরও একে জনপ্রিয় অভিনেত্রীকে আমরা হারালাম আমাদের মাঝখান থেকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন শোকের কালো ছায়া পড়েছে।
গতকালই জনপ্রিয় এক অভিনেতার মৃত্যুর সংবাদ জানতে পেরেছিলাম আমরা তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে আরো এক জনপ্রিয় অভিনেত্রী মৃত্যু সংবাদ এসে হাজির হলো অভিনেত্রীর মৃত্যু সংবাদ এর শোকাহত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীর পরিবার পরিজন সহকর্মী রেখে অভিনেত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘ ফিল্মী কেরিয়ারে প্রায় ২০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সেই অভিনয়ে হাতেখড়ি। তারপর থেকে একের পর এক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী গ্রুপে গুণে অভিনেত্রী বহুবার বহু মানুষের মন জয় করেছেন।
প্রয়াত হয়েছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেত্রী বি.সরোজা দেবী। সকলের কাছে তিনি ‘অভিনয়া সরস্বতী’ নামে বিশেষ পরিচিত। দীর্ঘ ফিল্মী কেরিয়ারে প্রায় ২০০-এর বেশি কন্নড়, তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। হিন্দি সিনেমায় দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, সুনীল দত্ত, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে। অভিনেত্রী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। যশবন্তপুরের মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ সঠিক সময়ে শুভকে মৃ’ত্যুর মুখ থেকে রক্ষা করল আদি! অসফল হয়ে ভয়ংকর কান্ড ঘটালো মোহনা! দুর্ধর্ষ আজকের পর্ব
১৯৬৯ সালে ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পদ্মশ্রী সম্মানে সমমানিত হন বি.সরোজা দেবী। ১৯৯২ সালে পান পদ্মভূষণ সম্মান। এছাড়াও, তিনি তামিলনাড়ুর কালাইমামানি পুরস্কার এবং বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও পেয়েছেন। এর বাইরেও, তিনি ৫৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরির সভাপতিত্ব করেছিলেন এবং কন্নড় চলচ্চিত্র সমিতির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

