সঠিক সময়ে শুভকে মৃ’ত্যুর মুখ থেকে রক্ষা করল আদি! অসফল হয়ে ভয়ংকর কান্ড ঘটালো মোহনা! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে স্টার জলসার (Star Jalsha) বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক হল গৃহপ্রবেশ (Grihoprobesh)। ধারাবাহিককে উষসী এবং সুস্মিত এর জুটি খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের পছন্দের হয়ে উঠেছে। তাই তো ধারাবাহিকটি যত দিন যাচ্ছে দর্শকদের মন জয় করে নিচ্ছে। এছাড়াও ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্ব দর্শকদের আকর্ষণ বজায় রাখছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদি এবং শুভ এতদিন বাদে নিজেদের সাথে একটু সময় কাটানোর জন্য বেরিয়েছে। এরই মধ্যে সেখানে এসে উপস্থিত হয় মোহনা। নিজেকে আড়াল করে সে ক্ষতি করার প্ল্যান করছে দুজনের। কিছুতেই সে তাদের দুজনকে সুখী থাকতে দেবেনা। মোহনা যেমন আদিকে পায়নি, তেমন শুভকেও পেতে দেবে না। তাই ধারালো অস্ত্র নিয়ে শুভর ক্ষতি করতে এগিয়ে আসে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, আড়াল থেকে মোহনা সবকিছুই লক্ষ্য করছিল। আদি এবং শুভ সুন্দরভাবে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। একে অপরের সাথে হেসে খেলে কথা বলছে। এদিকে মোহনা আবারও একা হয়ে গিয়েছে। আদি সবরকম ভাবে চেষ্টা করে শুভকে ভালো রাখার, তার মন ভালো করে তোলার। তার কারণ আগেরবার যখন কেশব শুভর গর্ভে ছিল তখনও আদি তাদের থেকে দূরে ছিল, তাই এবারে আর সেরকম কিছু যেন না হয় সেই দিকেই নজর দেয় আদি। সব সময় শুভর সাথে সময় কাটানোর কথা দেয়।
এরই মধ্যে হঠাৎই শুভর জল তেষ্টা পায় তাই আদি ছুটে জল আনতে যায়। আর সেই সুযোগে মোহনা শুভর কাছাকাছি এসে তার দিকে ধারালো অস্ত্র তাক করে তাকে মারতে যাবে, ঠিক সেইসময় আদি এসে হাজির হয়। আদিকে দেখে তো উল্টো দিকে পালায় মোহনা। কিন্তু ওই অজানা ব্যক্তির মুখ দেখতে পায় না আদি। এই কথা আর শুভর সামনে তোলে না আদি। এরপর আদি শুভকে নিয়ে বাড়ি পৌঁছায়।
আরও পড়ুনঃ “শোক আজ সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে পরিণত, মৃ’ত্যুতে ‘রিপ’লেখা এখন সংস্কৃতি!”— সমাজ মাধ্যমের ট্রেন্ড-সংস্কৃতি নিয়ে ঋদ্ধির কড়া কটাক্ষ! নয়া প্রজন্মের ফাঁপা আবেগ নিয়ে তাঁর উদ্বেগ!
এদিকে বাড়িতে আদি আর শুভর সুন্দর সম্পর্কটা নিয়ে আবারও ডোনা ঋদ্ধির মধ্যে ঝামেলা হয়। ডোনা কোনভাবেই শুভকে সহ্য করতে পারে না। শুভকে সবাই ভালোবাসে, তার প্রশংসা করে, সেটা ডোনা কোনভাবেই নিতে পারেনা। তাই সব সময় শুভকে হিংসে করে। আর এই নিয়ে ঋদ্ধির সাথে তারা নিত্যদিনের ঝামেলা লেগেই থাকে। ওদিকে শুভকে বাড়িতে নিয়ে এসে আদি দেখতে পায় শুভর পিঠের উপর ছুরির আঘাত রয়েছে। আদি বুঝতে পারে সেই অজানা ব্যক্তি কোন ভাবে আঘাত করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আদি সুন্দরভাবে সেই কাঁটা জায়গায় মলম লাগিয়ে দেয়। তারপরে আদি আর শুভর মধ্যে তৈরি হয় সুন্দর রোমান্টিক মুহূর্ত। কিন্তু অন্যদিকে মোহনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আকাশ। অনেক করে বোঝানোর পর মোহনা শান্ত হয়েছে। কিন্তু আগামী দিনে কি হবে সেই নিয়ে ভয়ে রয়েছে আকাশ।

