“হ্যাঁ আমি চটি চাটা”- বিস্ফোরক কনীনিকা বন্দ্যোপাধ্যায়!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত স্বপ্ননীল নামের একটি ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে বড় পর্দায়, ছোট পর্দায় দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে জি বাংলার (Zee Bangla) রান্নাঘরের (Rannaghor) সঞ্চালিকার দায়িত্ব সামলাচ্ছেন কনীনিকা।
ইতিমধ্যে বড় পর্দায় আই লাভ ইউ, হ্যালো মেম সাহেব, মহাপুরুষ ও কাপুরুষ, চতুষ্কোণ, পোস্ত, হামি, মুখার্জি দার বউ, কন্ঠ, টনিক, মায়া, এটা আমাদের গল্প এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মহাপ্রভু, এক আকাশের নিচে, স্বপ্ননীল, অন্দরমহল, রাতভর বৃষ্টি ইত্যাদি।
অভিনয় জগতে এমন অনেক কম অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের হেটার্স সংখ্যা হাতে গুনে কয়েকজন। কনীনিকা সেই তালিকায় রয়েছেন। অভিনয় জীবনে মাত্র হাতেগোনা কয়েকজন হেটার্স রয়েছে অভিনেত্রীর। এতবছরের অভিনয় ক্যারিয়ারে কনীনিকার ভক্ত সংখ্যাই বেশি। নিজের মিষ্টি ব্যবহার, অভিনয়ের মাধ্যমে বরাবরই দর্শকের ভালোবাসার পাত্রী ছিলেন তিনি। তবে হঠাৎ করেই দর্শকের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।
কারণ গত মাসে সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী কে নিয়ে একটি ছবি মুক্তি পেয়েছে। যার নাম সুকন্যা। সেই ছবিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা মিলেছে জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। আর এই কারণেই একাংশ নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে ট্রোল সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে। ছবিতে কনীনিকার পাশাপাশি খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগকেও অভিনয় করতে দেখা গিয়েছে। গত ৩০ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আরজি করে ঘটনাচক্রে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে গত ২২ নভেম্বর মুক্তি পায় ছবিটি।
ট্রোল নিয়ে মুখ খুললেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়
আর এই ছবিতে মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করার পর থেকে একাংশ নেটিজেনরা গালাগালি করছেন অভিনেত্রীকে। সমালোচনা ট্রোলের স্বীকার হতে হচ্ছে প্রতিদিন। যেখানে অভিনেত্রী হাজার হাজার ভক্তদের ভালোবাসার পাত্রী ছিলেন সেখানে একটি চরিত্রে অভিনয় করে রাতারাতি ঘৃণার পাত্রীতে পরিণত হয়েছেন। এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ডিভোর্সি কাঞ্চনকে কেন বিয়ে করলেন শ্রীময়ী ? এইবার এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন আসল কারণ!
অভিনেত্রী সেই সাক্ষাৎকারে জানান “একটি চরিত্রে অভিনয় করার পর চটিচাটা থেকে এমন কোনো গালাগালি নেই যেগুলো আমাকে শুনতে হয়নি। তবে আমার তাতে কোন অসুবিধা নেই। আমি খুব সামান্য জিনিসে খুশি। আমি ডাল ভাতে খুশি, আমার বিশেষ কোনো চাহিদা নেই। আমি প্রতিদিনই সেই কমেন্টগুলো পড়ছি। আমার ভালই লাগছে আমি ট্রোল হয়েছি। ট্রোল হওয়ার জন্য তো কিছু করতে হয়। যারা বেকার যাতে কোন কাজ নেই তারা ট্রোল করে থাকেন বাকিদের। ট্রোল করার জন্য কিছু লোক বসেই থাকে।”

