ডিভোর্সি কাঞ্চনকে কেন বিয়ে করলেন শ্রীময়ী ? এইবার এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন আসল কারণ!

চলতি বছর অর্থাৎ এই ২০২৪ এর ফেব্রুয়ারি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তাদের একই সুতোয় বাঁধা পরাটা এতটাও সহজ ছিল না। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের আগে থেকেই নানানরকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে।
তাঁদের বয়সের মধ্যে রয়েছে এক বিস্তর ফারাক। সেই ব্যবধান নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই চলছে তাদের সুখের সংসার। বিয়ের দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। দুজনের আলাপটা অভিনয় জগতে আসার পরেই। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্বতে পরিণত হয়। আর এই বন্ধুত্বই পরে পরিণত হয় প্রেমে।
নিজের দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর নিজের থেকে অর্ধেক বয়েসী শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। এই ঘটনা সমাজের কাছে বেশ দৃষ্টিকটু হয়ে উঠেছে। সম্প্রতি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন। মেয়ের নাম রেখেছেন কৃষভি। এবার এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কোনরকম গোপনীয়তা না রেখে একেবারে সরাসরি মুখ খুললেন শ্রীময়ী।
সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য শ্রীময়ীর
শ্রীময়ী সাক্ষাৎ করে বললেন “আমি যখন নাবালিকা ছিলাম তখন থেকে কাঞ্চনকে আমার ভালো লাগতো। সেই সময় কাঞ্চন একটি বৈবাহিক সম্পর্কে ছিল, কিন্তু সেই সময় আমি কাঞ্চনকে বলেছিলাম আমার তোমাকে ভালো লাগে। তারপর থেকেই আমাদের দীর্ঘ ১২ বছরের একটা সম্পর্ক ছিল। আমরা খুব ভালো বন্ধু ছিলাম একে অপরের। এখনো যখন আমার কাউকে ভালো লাগে তখন আমি সবার আগে কাঞ্চনকে এসে বলি যে আমার জানো ওকে খুব ভালো লাগে।”
আরও পড়ুন: “আমার বয়ফ্রেন্ড আছে, ২৫ বছর হল”- ভালোবাসায় আছেন বর্ষিয়ান অভিনেত্রী কল্যাণী মন্ডল! কে অভিনেত্রীর এই জীবন সঙ্গী?
কেন কাঞ্চন কেই বেছে নিয়েছেন শ্রীময়ী?
এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, “আমরা জানি মানুষ ভুল থেকেই শিক্ষা লাভ করে। কাঞ্চনের দুইবার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এবার এক হাতে তো তালি বাজে না। সেই বিচ্ছেদে দুজনেরই কিছু না কিছু ভুল ছিল। একটা মানুষ যখন জানতে পেরেছে বুঝতে পেরেছে তার ভুলগুলো কি তখন সে তার পরবর্তী সম্পর্কটাকে আরও বেশি আগলে রাখার চেষ্টা করবে আর আগের ভুলগুলো থেকে অনেকটাই শিক্ষা লাভ করবে। তাই আমার মনে হয়েছে কাঞ্চন সেই দিক থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠেছে। এটা ওকে বিয়ে করার অন্যতম কারণ।”

