কবীর খেলতে চাইলেই কেঁদে ওঠে কাব্য! ‘বোনের সঙ্গে পুতুলের মতন ব্যবহার করে কবীর’- ভাই বোনের অদ্ভুত কান্ড কারখানা নিয়ে অকপটে কোয়েল মল্লিক!

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।

বর্তমানে দুই সন্তানের মা কোয়েল মল্লিক। পুত্র সন্তান কবীর এবং কন্যা সন্তানকে নিয়ে এখন তার ভরা সংসার। একদিকে যেমন নিজের কাজের দায়িত্ব সামলাচ্ছেন। অন্য দিকে সংসার এবং সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করছেন কোয়েল। কিন্তু জানেন কি কন্যা সন্তান হওয়ার পর থেকেই ছেলে কবীরের থেকে বোনকে একটু দূরে দূরে রাখেন অভিনেত্রী।

কিন্তু কেন এমন করেছেন অভিনেত্রী? সেই কারণ শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। মেয়ের ক্ষেত্রে এখনো অবশ্য গোপনীয়তা বজায় রেখেছেন কোয়েল। এখনো মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি কোয়েল। মেয়ের নাম কাব্য। কিন্তু দাদা কবীর ভয়ংকর কাণ্ড ঘটিয়ে ফেলে বোনকে সামনে পেলে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘ও তো বোনকে এখনো পুতুল ভাবে মনে হয়। হাত দিয়ে আদর করতে চায়, গাল টিপতে চায়। আমি বলি এরকম করতে নেই, তবে আমি ওকে বোনকে চটকাতে দিই। দুজন যখন একসাথে খেলে তখন ক্যাভিয়া দাদার পিছন পিছন ছোটাছুটি করে। মাঝে মাঝে কবীর খেলতে চাইলেই কেঁদে ওঠে।’

আরও পড়ুনঃ চমচিকের ভয়ে প্রেমিকাকে ফেলে সোজা বেঞ্চের তলায়! পার্কে প্রেম করতে গিয়ে কেলোর কীর্তি! রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে অকপটে সৌরভ চ্যাটার্জী!

প্রথম থেকেই কবীরের ইচ্ছে ছিল, তার একটা ছোট্ট বোনু হবে। যখন প্রথম মেয়েকে নিয়ে বাড়ি এসেছিলেন কবীর ওকে পুতুল ভেবে চটকাত। কিন্তু অভিনেত্রী তখন বুঝিয়েছেন ও ছোট ওর যত্ন নিতে হবে, দায়িত্ব নিতে হবে। এখন সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে।

Back to top button