চমচিকের ভয়ে প্রেমিকাকে ফেলে সোজা বেঞ্চের তলায়! পার্কে প্রেম করতে গিয়ে কেলোর কীর্তি! রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে অকপটে সৌরভ চ্যাটার্জী!

বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সৌরভ চ্যাটার্জী (Sourav Chatterjee)। দীর্ঘদিন ধরে বাংলা ধারাবাহিকে (Bengali Serial) অভিনেতাকে বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখে আসছেন দর্শক। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন খুব সহজে জিতেছেন অভিনেতা। মিঠাই, রানী রাসমণি, কথার মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেতাকে।
বর্তমানে কথা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। বরাবরই অভিনেতাকে পজিটিভ চরিত্রে দেখে এসেছেন দর্শক। অভিনয় করার পাশাপাশি নিজস্ব পডকাস্ট শো শুরু করেছেন সৌরভ। সেখানে বিভিন্ন সেলিব্রেটি অতিথিরা এসে থাকে সৌরভের সাথে আড্ডা দিতে। তবে একবার নিজের জীবনের একটি ভয়ংকর অভিজ্ঞতার কথা দাদাগিরির মঞ্চে এসে ভাগ করেছিলেন অভিনেতা।
অভিনেতার জীবনের ভয়ংকর ঘটনার কথা শুনে সকলেই অবাক হয়েছেন। ঘটনার সময় অভিনেতা কে বাঁচিয়েছিলেন অভিনেতার প্রেমিকা। মূলত প্রেমিকার জন্যই বিপদের হাত থেকে ফিরে এসেছিলেন সৌরভ, পেয়েছিলেন নতুন জীবন। বর্তমানে সৌরভ দর্শকমহলের অতি পরিচিত মুখ। সকলেই অভিনেতাকে বেশ পছন্দ করেন। তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি এখন সকলের ঘরের ছেলে হয়ে উঠেছেন।
অভিনেতার জীবনে সেই সময় কি ঘটনা ঘটেছিল জানেন? কি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দাদাগিরি মঞ্চে একেবারে লজ্জায় মাটিতে মিশে গিয়েছিলেন অভিনেতা। কেউ ভাবতেই পারেনি অভিনেতার সাথে এমন কোন ঘটনা ঘটতে পারে। ওই যে নিজের মুখে সে ঘটনার কথা জানিয়েছেন সকলকে।
আরও পড়ুনঃ স্বামী স্ত্রী সবটাই নাটক, বরং ক্রা’ইম পার্টনার! চিরসখার গল্পে অবিশ্বাস্য মোড়! বহুদিন পর লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে মুগ্ধ দর্শক!
সৌরভ বলেন, ‘একবার আমি আমার প্রেমিকার সাথে পার্কে বসে ছিলাম। সন্ধ্যার সময় আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটা চামচিকের দল ধেয়ে আসে আমাদের দিকে। সম্ভবত ওরা সন্ধে হওয়ার পর বাড়ি ফিরছিল। আমি ওই চামচিকেদের ভয়ে একেবারে পার্কে বেঞ্চের তলায় লুকিয়ে পড়ি। সেই সময় আমার বান্ধবী ওই চামচিকেদের হাত থেকে আমাকে উদ্ধার করেছিল। ছোট থেকে এরকম ভাবে মেয়েরা নানান বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে।’ আর অভিনেতা জীবনের এই ঘটনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই তো একেবারে হেসে লুটোপুটি খাচ্ছিলেন। সত্যিই অভিনেতার জীবনে যে এমন একটা ঘটনা ঘটবে সেটা কেউই কল্পনা করেনি।

