‘জঘন্য লাগছে…বুড়ির মতন দেখতে!’ জন্মদিনেও পিছু ছাড়লো না কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় ট্রোল কৌশাম্বী!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম একটি জুটি হলো আদৃত কৌশাম্বীর (Adrit-Kaushambi ) জুটি। গত বছর মে মাসে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। মিঠাই ধারাবাহিকের সেটে দুজনের আলাপ সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম। তারপর নিজেদের সম্পর্ককে বিয়ের স্বীকৃতি দেন। তাদের সম্পর্ক সামনে আসার পর থেকে অনেক ছোট বড় কথা বলেছিলেন দর্শকেরা। অনেকেই তাদের সম্পর্ককে মেনে নিতে পারেননি। আবার অনেকেই তাদের জুটিকে ব্যাপক ভালোবাসা জানিয়েছিলেন।

তবে সেসব বাধা-বিপত্তি পেরিয়ে সমস্ত কটুক্তিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছেন তারা, এখন সুখী দম্পতির জীবন কাটাচ্ছেন দুজনে। আর আজ কৌশাম্বির শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে স্ত্রীকে পাশে নিয়ে ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আদৃত। ছবিতে সাধারণভাবেই দেখা গিয়েছে দুজনকে। কেক কেটে স্ত্রীর জন্মদিন স্পেশাল তুলে করে তুলেছে আদৃত।

তবে সেলিব্রেটিদের জীবনে নেগেটিভিটি কখনো তাদের পেছন ছাড়ে না। কোন না কোন ভাবে কয়েকজন নেটিজেন নেগেটিভ মন্তব্য করবেনই, সেরকম কৌশাম্বীর জন্মদিনেও আদৃত এর পোস্ট করা ছবিতে অসংখ্য নেটিজেনদের মধ্যেই একজন কৌশাম্বীকে বুড়ি বলে সম্বোধন করেছেন।

উল্লেখ্য বর্তমানে কৌশাম্বীকে আমরা সকলেই দেখতে পাচ্ছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশে অভিনয় করতে। ধারাবাহিকে অভিনেত্রী নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম মোহনা। আর আগেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন কৌশাম্বী। মিঠাই, ফুলকির মত বড় বড় প্রজেক্টে কাজ করেছেন। সব ধারাবাহিকেই তার চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দর্শক।

আরও পড়ুনঃ প্রতারকের খপ্পরে রাহুল বন্দ্যোপাধ্যায়! রাতারাতি গায়ে বিরাট অংকের টাকা! ভয়ংকর ক্ষতির সম্মুখীন জনপ্রিয় অভিনেতা!

কিন্তু যেদিন থেকে আদৃত এর সঙ্গে তার সম্পর্কের খবর সামনে এসেছে সেদিন থেকেই কয়েকজন নেটিজেন একেবারেই যেন পছন্দ করছে না কৌশাম্বিকে। তার উপরে রাগ ক্ষোভ যেন উগরে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জন্মদিনের মতো শুভদিনে অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না নেটিজেনরা, বুড়ি বলে সম্বোধন করলেন। একজন লিখেছেন ‘কৌশাম্বীকে দেখতে জঘন্য লাগছে ছিঃ একটা বুড়ি।’ অন্য একজন লিখেছেন, ‘দুনিয়াতে আর মেয়ে খুঁজে পেলেন না।’ আরেকজনের দাবি, ‘কৌশাম্বীর মুখটা পুরো বুড়ি বুড়ি, আর হাসিটা আরো।’ যদিও অভিনেতা অভিনেত্রীরা এসব বিষয় খুব একটা বেশি আর পাত্তা দেন না। তবে জন্মদিনে আমাদের পক্ষ থেকে অভিনেত্রীর জন্য রইল অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।

Back to top button