প্রতারকের খপ্পরে রাহুল বন্দ্যোপাধ্যায়! রাতারাতি গায়ে বিরাট অংকের টাকা! ভয়ংকর ক্ষতির সম্মুখীন জনপ্রিয় অভিনেতা!

তিনি একাধারে যেমন একজন অভিনেতা তেমন বর্তমানে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল (Youtube) রয়েছে। সেখানে তিনি নিজস্ব পডকাস্ট শো খুলে বসেছেন। তিনি আর কেউ নন সকলের প্রিয় ট্যালেন্টের অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় (Rahul Banerjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রাহুল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) বেশ কয়েকটি জনপ্রিয় হিট কাজ উপহার দিয়েছেন। তবে এবারে অভিনেতার জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাহুলের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে নিজস্ব পডকাস্ট শো চালান তিনি। আর সেই শোতে উপস্থিত হন বিভিন্ন সেলিব্রেটিরা। সবকিছুই ঠিকঠাক চলছিল তবে হঠাৎ করে অভিনেতার জীবনে নেমে এলো বিরাট বড় দুর্ঘটনা। রাহুলের সাথে যে এমন একটা কান্ড ঘটবে সেটা আগাম কেউই বুঝতে পারেনি।

অভিনেতা নিজেও এখনো বিশ্বাস করতে পারছি না তার সাথে এমন ঘটনা ঘটেছে। তবে হঠাৎ কি এমন ঘটল অভিনেতার সঙ্গে যার জন্য অভিনেতার মন মেজাজ ভালো নেই। আসলে বিরাট বড় জালিয়াতির খপ্পরে পড়েছেন রাহুল। কিছুদিন আগেই তার সঙ্গে ঘটেছে এই বড় দুর্ঘটনা। বর্তমানে সাইবার ক্রাইম ব্যাপারটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। এবার সেই জালিয়াতির শিকার হলেন রাহুল।

জানা যাচ্ছে অভিনেতার ৫৫০০ টাকা চোট গিয়েছে অভিনেতার। এই প্রসঙ্গে রাহুল বলেন, ‘সদ্য একটা গাড়ি কিনেছি। তাই অচেনা নম্বরে একটা ফোন আসায় তড়িঘড়ি ধরে নিই। তারা জানায়, গাড়ির কিছু ইন্সুরেন্সের জন্য ৫৫০০ টাকা লাগবে। ওদের কথা প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়। তাই টাকাটা দিয়ে দিই। ‘পরে যখন গাড়ির কোম্পানির সঙ্গে যোগাযোগ করি, তখন জানতে পারি ওদের এরকম কোনও স্কিমই নাকি নেই। বুঝতে পারি জালিয়াতি হয়েছে আমার সঙ্গে। তখনই থানায় যোগাযোগ করি এবং পরে টাকাটা ফেরত পাই।’

অভিনেতা আরও বলেন, ‘এক্ষেত্রে একটা বিষয় আশ্চর্যের লাগলো। নম্বরটি ছিল একজন ডেলিভারি বয়ের। যার সঙ্গে এই জালিয়াতির সংস্থার কোনও সম্পর্ক নেই। কিন্তু তাঁর নম্বরটি ব্যবহার করে এই কাজ করা হয়েছে। এর ফলে আমার যেমন টাকা চোট গিয়েছে, তেমনভাবেই তো ওই নির্দোষ ছেলেটিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে অজান্তেই।’ ‘কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে চিরতরে, তার উপায় সত্যিই জানা নেই। এতদিন ভাবতাম আমি খুব চালাক, এসবের খপ্পরে কোনওদিন পড়ব না। কিন্তু আমিও শেষমেশ বোকা হয়ে গেলাম।’

আরও পড়ুনঃ “তুমি বি’ষ খাওয়াতে পারবে না”— মিঠু চক্রবর্তীর মুখে শাশুড়ি-বৌমার নিঃশর্ত ভালোবাসার গল্প! সম্পর্কের শুরুটা ছিল শর্তের, শেষটায় চোখের জল! এমন সম্পর্ক আজকের দিনে এক বিরল দৃষ্টান্ত!

সোশ্যাল মিডিয়াতেও তিনি এই সম্পর্কে পোস্ট করেছেন। সেখানে রাহুল লিখেছেন, ‘একজন সাইবার অপরাধী আমার সঙ্গে ৫৫০০ টাকা জালিয়াতি করেছে। আমি কলকাতা পুলিশকে রিপোর্ট করেছি এবং ১২ ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত পেয়েছি। গল্ফ গ্রিন থানা এবং এসএসডি সাইবার সেলকে অসংখ্য ধন্যবাদ সাহায্য করার জন্য।’

Back to top button