‘আগে পয়সা দাও, তারপরে কাজ, টাকা ছাড়া কোন কাজ করি না’, মুখের উপরে স্পষ্ট জবাব অভিনেত্রী কৌশাম্বীর!

টলিউড জনপ্রিয় দম্পতিদের মধ্যে রয়েছে আদৃত কৌশাম্বীর (Adrit-Kaushambi) নাম। চলতি বছরের গত ৯ই মে ধুমধাম আয়োজনে বাঙালি নিয়ম নীতি অনুসারে সাতপাকে বাধা পড়েছেন আদৃত এবং কৌশাম্বী। বিয়ের আগে পর্যন্ত দুজনের সম্পর্ক নেই নানান রকম কথা শোনা গিয়েছিল সেই কে উপেক্ষা করে অবশেষে চার হাত এক হয়েছে তাদের। এমনকি আদৃতের আগের ধারাবাহিকের নায়িকাকে নিয়ে উঠেছিল নানান রকম কথা। সেইসব নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেয় আদৃত কৌশাম্বী (Adrit-Kaushambi)। তাদের সম্পর্ক এর মাঝে অনেক বাধা বিপত্তি এসেছে, তবে সেই সব কখনোই কোনরকম প্রভাব ফেলতে পারেনি তাদের সম্পর্কে।

বর্তমানে অভিনেত্রী অভিনয় করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে এবং আদৃত আবারও ফিরছে জি বাংলার পর্দায় তার নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি নিয়ে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এসেছে, ধারাবাহিকের নায়িকাকে সেটাও জানা গিয়েছে। তবে ধারাবাহিক কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

ভাইরাল কৌশাম্বীর ভিডিও

এরই মাঝে এবার কৌশাম্বীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে কৌশাম্বীর কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর মুখে এই ধরনের কথা শুনতে পাবেন তা কেউ কখনোই কল্পনা করেনি। বিশেষ করে কৌশাম্বীর ভক্তরা তো কৌশাম্বীকে প্রচন্ড ভালোবাসেন, তাদের প্রিয় নায়িকার মুখে যে এই ধরনের কথা শোনা যাবে তা আশা করেননি কেউই।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কৌশাম্বী স্পষ্ট জানিয়ে দিয়েছেন পয়সা ছাড়া তিনি কখনো কোনো কাজ করেননি এবং করবেনও না। পয়সা না দিলে কৌশাম্বীকে দিয়ে কেউ কোনো কাজ করাতে পারবেন না। আগে পয়সা দেবে তারপরে কৌশাম্বী কাজ করবে। আর অভিনেত্রীর মুখে এই ধরনের কথা শুনে তো অবাক হয়ে গিয়েছেন তার ভক্তরা।

আরও পড়ুন: বড় পর্দায় ঝাঁপ মারলেন সপ্তর্ষি মৌলিক! অসাধারণ চরিত্রে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি! 

আসলে গোটা বিষয়টাই মজার ছলে হয়েছে। ফুলকি ধারাবাহিকের সেটে বসে সহ অভিনেত্রীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কৌশাম্বী। সেই মুহূর্তেই তাকে কেউ গান গাওয়ার জন্য অনুরোধ করে। তখনই কৌশাম্বী মজার ছলে তাকে জানায় আগে পয়সা দিতে তাহলেই সে গান গাইবে। পয়সা ছাড়া কোনো কাজ করবে না। পুরো বিষয়টাই হয়েছে মজার ছলে। আর সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Back to top button