বড় পর্দায় ঝাঁপ মারলেন সপ্তর্ষি মৌলিক! অসাধারণ চরিত্রে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি!

বাংলা টেলিভিশন (Bengali television) জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের অনেক আপন হয়ে ওঠেন। বর্তমানে টিআরপির (TRP) অভাবে ধারাবাহিকগুলি খুব বেশিদিন টিকে থাকতে না পারার দরুন সেই সমস্ত পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের দ্রুত হারিয়ে ফেলেন দর্শক মহল। তবে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন নতুন কোন ধারাবাহিকে বা নতুন কোন প্রজেক্টে আবারো তাদের সেই পুরনো তারকাদের নতুন করে ফিরে পাওয়ার আশায়। ঠিক এমনই একজন অভিনেতা হলেন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)।

এর আগে অভিনেতাকে ছোট পর্দার কয়েকটি ধারাবাহিকে দেখেছেন দর্শকম মহল। বর্তমান বিনোদন জগতের জনপ্রিয় মাধ্যম ওটিটি-তেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনে শ্রীময়ী ধারাবাহিকে নায়িকার ছেলের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সেই সময় ধারাবাহিকটি বিরাট জনপ্রিয়তার সম্মুখীন হয়েছিল। তারপরেই তাকে দেখা যায় প্রধান নায়কের চরিত্রে।

এক্কা দোক্কা ধারাবাহিকে জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সেই ধারাবাহিকটি শেষ হয়ে গেলে, অষ্টমী ধারাবাহিকে আবারোও নায়কের চরিত্রে ফিরে আসেন সপ্তর্ষি। তবে টিআরপি না মেলায় মাত্র দুই মাসে শেষ হয়েছিল এই আধ্যাত্মিক ধারাবাহিকটি। এরপর থেকে অভিনেতাকে আর কোন নতুন প্রজেক্টে দেখতে পাননি দর্শক মহল। তবে তার ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলেন অনুরাগীরা।

বড় পর্দায় সপ্তর্ষি

ফের আবার নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছেন তিনি। অভিনেতার এই নতুন কাজটি আর ছোট পর্দায় সীমায়িত থাকবে না। বড়পর্দায় আসতে চলেছে সপ্তর্ষির পরবর্তী প্রজেক্ট। খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটি বাংলা ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’ ও মনোজ সেনের ‘শিকার’ এই তিন সাহিত্যিকের গল্প নিয়ে আসছে এই ছবি।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! বাংলায় বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিক! কঠিন সিদ্ধান্ত প্রোডাকশন হাউজের! 

এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’ গল্পে অভিনয় করতে চলেছেন তিনি। এখানে ‘মাতু পাগলী’র চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী রুপাঞ্জনা মিত্রের। পর্দার তারানাথ চরিত্রে অর্থাৎ একেবারে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। এইবার চিরাচরিত সমস্ত চরিত্র ছেড়ে একেবারে অন্য রুপে ধরা দিতে চলেছেন অভিনেতা। এবার দেখার বিষয় ‘তারানাথ’ চরিত্রে অভিনেতাকে কতটা আপন করে নিতে পারেন দর্শক মহল।

Back to top button