চরম দুঃসংবাদ কৌশাম্বীর জীবনে! মাকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী, কী হয়েছিল তাঁর মায়ের?

কিছুদিন আগেই নতুন জীবনে প্রবেশ করেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আদৃত রায়কে বিয়ে করে সংসার পেতেছেন তিনি। তাদের সম্পর্ক বিয়ে সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়াতে চলেছিল নানান আলোচনা। তবে সেই সব কিছুকে পার করে গত ৯ই মে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেতা-অভিনেত্রী। কিন্তু বিয়ের দু মাসের মধ্যেই অভিনেত্রী জীবনে নেমে আসলো চরম দুঃসংবাদ। নিজের মাকে হারালেন তিনি।

সূত্র মারফত জানা গেছে গতকাল রাতে হঠাৎই হার্ট অ্যাটাক হয় কৌশাম্বীর মায়ের। আর তারপরেই সকলকে ছেড়ে চলে যান তিনি। নতুন জীবনে প্রবেশ করার সাথে সাথেই এমন ঝড় নেমে এলো তার জীবনে। মাকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেত্রী। আর সেই খবর নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মায়ের প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের মায়ের একটি ছবি পোস্ট করে কৌশাম্বী লেখেন, “ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করবো মা এবার? কে বুঝবে এবার তোমার মত করে আমায়? কার কাছে সব আবদার করব, কার কাছে গল্প করবো গো? কার সঙ্গে ঝগড়া করব? সব করেছ সবার জন্য নিজের জন্য কখনও ভাবোনি। এইবার রিটায়ারমেন্টের পরে তো কত প্ল্যান আছে বললে, টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে কালার করাবে মাসে মাসে। কই কিছু তো করলেও না, কাউকে সময় দিলে না একটুও। তবে যেখানে থাকো ভাল থাকো আর যা যা ইচ্ছে আছে সব পূরণ করো। আমরা সবাই তোমাকে খুব মিস করব। সব সময় মনে রেখো তুমি আমাদের সঙ্গেই আছো। তোমায় ভালোবাসি মাম্মা, তুমি সত্যিকারের যোদ্ধা।”

প্রসঙ্গত কৌশাম্বীকে বাংলা টেলিভিশনের দর্শক দারুন ভাবে জনপ্রিয়তা দিয়েছে। তিনি বেশ কিছু বছর ধরে মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্র সব জায়গাতেই অভিনয় করেছেন। তবে সম্প্রতি মিঠাই ধারাবাহিকে তার নন্দা চরিত্র মন ছুয়েছে দর্শকের। মিঠাই থেকেই তার এবং আদৃতের সম্পর্কের সূচনা এমনটাই জানা যায়। তারপরেই সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের দিন মায়ের সঙ্গে ছবিও তুলেছিলেন কৌশাম্বী আদৃত।

আরও পড়ুন: “আমার জন্মের পর মা আমাকে দেখে কেঁদে ফেলেছিল, সবাই ভেবেছিল আমি অন্ধ” জীবনের গল্প শোনালেন চুমকি চৌধুরী

সম্প্রতি কৌশাম্বীকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে। বিয়ের পর হানিমুন থেকে ঘুরে এসে আবার একবার অভিনয়ে ফিরেছিলেন অভিনেত্রী। কিন্তু তার কিছুদিনের মধ্যেই এত বড় ঝড় বয়ে গেল তার জীবনে। মাকে হারানোর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হল অভিনেত্রীকে।

Back to top button