খুব শীঘ্রই দিদি হতে চলেছে কৃষভি! জামাই ষষ্ঠীর দিনেই সুখবর দিলেন কাঞ্চন শ্রীময়ী?

বর্তমানে টলি পাড়ার (Tollywood) সবথেকে চর্চিত জুটি হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জুটি। যেদিন থেকে কাঞ্চন শ্রীময়ীর ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখে পড়েছে সেদিন থেকেই তারা চর্চার বিষয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। নিজেদেরকে শুধুমাত্র ভালো বন্ধুর দাবি করে হুট করেই সকলকে অবাক করে বিয়ে করে নিয়েছিলেন তারা। তারপর তো নেটিজেনরা নানান ভাবে সমালোচনা, ট্রোল করেছে তাদেরকে। যদিও তারা সেইসব বিষয়ে বিশেষ পাত্তা দেননি। এরপরে গত বছরেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী।
সন্তান হওয়ার পরেও রেহাই মেলেনি। কাঞ্চন শ্রীময়ীকে প্রতিদিনই ট্রোল সমালোচনার শিকার হতে হচ্ছে। তবে এবার কন্যা সন্তান জন্মের তিন মাসের মাথাতে আবারো নেটিজেনদের সুখবর দিলেন তারকা দম্পতি। গত ১লা নভেম্বর কোল আলো করে কাঞ্চন শ্রীময়ীর ঘরে এসেছে কন্যা সন্তান। বিয়ের এক বছর হওয়ার আগেই সন্তান আসার সুখবর দিয়েছিলেন এই দম্পতি।
কিন্তু সম্প্রতি একটি ভিডিওতে শ্রীময়ী এমন এক কথা বললেন যা শুনে সকলের মনে অনেক প্রশ্ন ভিড় করছে।তবে কি আবারো দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাদের জীবনে? সেই নিয়ে উঠেছে প্রশ্ন। আসলে অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে তো বরাবরই নেটিজেনদের কৌতূহল বেশি। আর সেই চর্চা যদি হয় কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে তাহলে তো কথাই নেই।
আসলে সম্প্রতি জামাইষষ্ঠী উপলক্ষে কাঞ্চন গিয়েছিলেন শ্রীময়ীর বাড়িতে সেখানেই সাক্ষাৎকারে হঠাৎ আত্মীয়স্বজন বলে ওঠেন খুব শীঘ্রই কৃষভির ছোট ভাই বা বোন আসতে চলেছে। এই কথা শুনে স্বাভাবিক ভাবেই লজ্জায় পড়ে যান দুজনেই।
আরও পড়ুনঃ পোশাকটা কোনো কারণ নয়, আসল নোংরামিটা মানুষের মনে! মেয়েদের অসম্মান থেকে শ্লীল’তাহানি! সমাজের নোংরা দিকটা তুলে ধরল পরিণীতা!
তবে এই কথায় কোনো প্রতিক্রিয়া করেননি তারা, তবে কি আবারও দ্বিতীয় সন্তান আসতে চলেছে কাঞ্চন শ্রীময়ীর? বড় দিদি হতে চলেছে কৃষভি? সে কথা সময় বলবে। তবে প্রতিদিন যেভাবে তাদের সমালোচনার মুখে পড়তে হয় তাতে এই সংবাদ সত্যি হলে তো নেটিজেনরা আবারো ট্রোল শুরু করবেন।

