পোশাকটা কোনো কারণ নয়, আসল নোংরামিটা মানুষের মনে! মেয়েদের অসম্মান থেকে শ্লীল’তাহানি! সমাজের নোংরা দিকটা তুলে ধরল পরিণীতা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে শ্রীতমা, রাকা এবং পারুলের এক বন্ধু কাঁদতে কাঁদতে কলেজ ক্যান্টিনে এসে উপস্থিত হয়। রাকা পারুলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে সবাই জানায় রাস্তায় তারা যখন দাঁড়িয়ে চা খাচ্ছিল তখন কতগুলো গুন্ডা এসে তাদেরকে বিরক্ত করে, তাদের সম্মানহানি করার চেষ্টা করে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা কোন লোক তাদেরকে বাঁচাতে ছুটে আসেনি।

এটা জানতে পেরেই পারুল রায়ানকে বলে তাদের পুলিশ স্টেশনে যেতে হবে ওই গুন্ডাদের নামে অভিযোগ করতে। রাকা তো অজ্ঞান হয়ে যায় সেই পরিস্থিতিতে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাকার চিকিৎসা শুরু করে। ডাক্তার জানায় ভয়ের কিছু নেই রাকা মানসিকভাবে আঘাত পেয়েছে তাই জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পারুল রায়ান এগিয়ে আসে। পারুল সবাইকে বলে শ্রীতমা, রাকা তাদের সবার সাথে যে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করতে হবে। পারুল নিজে তার উদ্যোগ নেয়, আর রায়ান পারুলকে বলে সে সবসময় পারুলের পাশে আছে।
পুলিশ স্টেশনে গেলে পুলিশ গুন্ডা দুজনের নাম শুনেই পিছিয়ে আসে। কারণ ওই দুটো গুন্ডা রাজনীতির সঙ্গে যুক্ত, আর তাদের অনেক ক্ষমতা। তাই পুলিশ কোনভাবেই পারুল রায়ানের এই অভিযোগ নেয় না। উল্টে পুলিশ অফিসার মেয়েদের পোশাক নিয়ে খোঁটা দেয়। মেয়েদের পোশাক এর জন্যই নাকি ছেলেরা প্রশ্রয় পায় এসব করার। এদিকে পারুল রাকাকে সামনে দাঁড় করিয়ে বলে রাকা তো সালোয়ার কামিজ পরে ছিল তাহলে রাকার সাথে এরকম কেনো হলো?
আরও পড়ুনঃ জিনিয়ার পর্দা ফাঁ’স! ভেস্তে গেল আশীর্বাদ! তুলিকে নিয়ে হাজির শুভ! সঙ্গে জলজ্যান্ত প্রমান! দুর্ধর্ষ আজকের পর্ব!
আর ধারাবাহিকের এই পর্বের মাধ্যমেই সমাজে প্রতিদিন হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এই ধারাবাহিক। হাজার হাজার মানুষের হয়ে জবাব চেয়েছে সমাজের রক্ষক আর বড় বড় মাথাদের কাছে। সত্যিই তো মেয়েদের পোশাক এর দোষ কোথায় যেখানে মানুষের মানসিকতাই নিচু। আগে মানুষের মানসিকতা পরিবর্তন করা দরকার, তবেই আসবে বদল।

