বিয়ের সাত মাসের মধ্যেই ছক্কা হাঁকালেন কাঞ্চন! এবার দুই থেকে তিন কাঞ্চন শ্রীময়ী?

এই বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের একেবারে শুরুর দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। এর আগেও অভিনেতা কাঞ্চন মল্লিকের আরো দুটো বিয়ে ছিল। দ্বিতীয়বার বিয়ে করেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। অভিনেত্রী পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর খুব বেশিদিন অপেক্ষা করেননি কাঞ্চন মল্লিক। সবকিছুই একটু চট জলদি করে ফেলতে চান অভিনেতা। তার প্রমাণ মিলল আরো একবার।

বিবাহ বিচ্ছেদের পরেই শ্রীময়ের গলায় মালা পরিয়েছিলেন ৫৩ বছর বয়সী এই চিরহরিৎ অভিনেতা কাঞ্চন মল্লিক। বিয়ের পর থেকে হাতে গুনে পেরিয়েছে ৭ থেকে ৮ মাস। আর এর মাঝেই অনেক বড় সুখবর দিলেন এই নব দম্পতি। এই পুজোর মরশুমে পুজো নিয়ে মাতামাতির মাঝেও তাদের দেওয়া খবর দৃষ্টি আকর্ষণ করেছে টলিপাড়া সহ গোটা দর্শক মহলকে।

Sreemoyee Kanchan

পিঙ্কির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীন শ্রীময়ী চট্টরাজের সাথে একই প্রজেক্টে কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিকের। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। শ্রীময়ীর থেকে কাঞ্চন মল্লিক অনেকটাই বড়। তাদের এই অসম বয়সী বন্ধুত্ব নজর কেড়েছিল বহু মানুষের। অনেকবার সমালোচনার মুখেও পড়েছিলেন অভিনেতা-অভিনেত্রী। কিন্তু প্রত্যেকবার নিজেদের কি বল বন্ধু বলে গা বাঁচিয়েছেন তারা।

তবে এসব খুব বেশিদিন চাপা থাকে না। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছে এটা আন্দাজ করেছিলেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই শুরু হয় সংসারিক অশান্তি। আর তারপর সবটাই সবার সামনে প্রকাশ্যে চলে আসে। এরপর ঘটে বিবাহ বিচ্ছেদ আর তারপরেই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এর মাঝে শোনা যাচ্ছে কাঞ্চন মল্লিকের সন্তানের মা হতে চলেছেন শ্রীময়ী!

Kanchan Mallick, Sreemoyee Chattoraj, Bengali television, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, বাংলা টেলিভিশন

আরও পড়ুন: ছোট পর্দার ভিলেন থেকে এবার বড় পর্দার ভিলেন! এসে গেল মিশকার প্রথম ছবির প্রথম ঝলক!

এই খবর আদৌ কতটা সত্যি সেটা জানার জন্য এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় কাঞ্চন ঘরণীর সঙ্গে। এই প্রসঙ্গ তার সামনে তুলতেই তিনি বেশ হতাশ হয়ে বলেন, “প্রথম থেকেই তো জল্পনা চলছে যে আমি নাকি অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই শুনছি! আমি এসব পাত্তা দিই না। পুরোটাই ফেক নিউজ। কী বলব বলুন তো! মার্চ-এপ্রিল থেকেই শুনছি আমি প্রেগন্যান্ট! কোনও মানে হয় না।…আমি তো পুজোর দিনে ভারী শাড়ি পরেছি তাও আটপৌরে করে, তাই ওইরকম মনে হয়েছে। পুরোটাই ফালতু কথা।”

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)

শ্রীময়ী তার মা হওয়ার বিষয়টিকে গোপন রাখতে চাইলেও অভিনেতা কাঞ্চন মল্লিক সেটা চাননি। তাই কিছুক্ষণ আগেই অভিনেতা তার সমাজ মাধ্যমের পাতায় তার অনুরাগীদের সঙ্গে দ্বিতীয় বার বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন। কাঞ্চন মল্লিকের অনুরাগীরা এমন খবরে বেশ খুশি হয়েছে। তবে তার পাশাপাশি সমালোচিতও হচ্ছে এই জুটি। হয়তো সমালোচনা এড়াতেই এমন একটি সুখবর সংবাদ মাধ্যমের কাছে বেমালুম চেপে গিয়েছেন শ্রীময়ী চট্টরাজ।

Back to top button