ছোট পর্দার ভিলেন থেকে এবার বড় পর্দার ভিলেন! এসে গেল মিশকার প্রথম ছবির প্রথম ঝলক!

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) থেকে বহু নায়ক নায়িকা বড় পর্দায় প্রবেশ করছে। এক বছর আগে মিঠাই ধারাবাহিকটি শেষ হয়েছিল। সেই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ সবার প্রিয় ‘মিঠাই’ও (Mithai) ধারাবাহিক শেষ হতে না হতেই তার প্রথম ছবি প্রধানের মাধ্যমে নিজেকে বড় পর্দায় মেলে ধরে। এইবার ঠিক এমন করেই টেলিভিশনের অন্যতম চ্যানেল স্টার জলসার সব থেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার (Anurager Chowa) খলনায়িকা মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta) বড়পর্দায় পা রাখলেন।
প্রতিটি অভিনেতা-অভিনেত্রীর স্বপ্ন থাকে ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজেকে মেলে ধরার। বড় পর্দায় কাজ করে কমবেশি প্রত্যেক তারকারাই তাদের প্রতিভার নিদর্শন রাখতে চান দর্শক মহলে। তবে প্রত্যেকে সেই সুযোগ পান না। কিন্তু যারা সুযোগ পান তারা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন দর্শকদের মনে নিজেদের নাম গেঁথে দেওয়ার। এইবার ঠিক সেটাই করলেন অভিনেত্রী অহনা দত্ত। সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় প্রকাশ পেয়েছে তার প্রথম ছবির প্রথম ঝলক। অভিনেত্রীর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

ছবির নাম সন্তান (Shontaan)। নিজের করা প্রথম ছবিতে অভিনেত্রী অহনা দত্ত কাজ করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সাথে। এই সিনেমায় দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) মতন আকাশ ছোঁয়া তারকাদের। ছোট পর্দার মতন এখানেও খলনায়িকার চরিত্রেই অভিনয় করেছেন সবার প্রিয় মিশকা।
এই ছবিতে প্রধান নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। তিনি একজন উকিল। অন্যদিকে মিঠুন চক্রবর্তীকে দেখা গেছে একজন অসহায় বাবার চরিত্রে। যিনি নিজের স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সারা জীবন ধরে নিজের ছেলেকে নিজের সর্বস্ব দিয়ে বড় করে তুললেও মানুষ করে তুলতে পারেননি। তাই এই বৃদ্ধ বয়সে মুখ ঘুরিয়ে নিয়েছে ছেলে। শারীরিক অসুস্থতায় ভেঙে পড়েছে স্ত্রী। সাহায্য করেনি ছেলে। যার বিচার চাইতে শুভশ্রীর শরণাপন্ন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন: সুন্দরীদের মন পেতে রটিয়েছেন মায়ের মৃত্যু সংবাদ! সামনে এল ভয়ংকর সত্যি!
এই ছেলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আর অভিনেতার স্ত্রীয়ের চরিত্র দেখা যাবে অহনা দত্তকে। সন্তান চলচ্চিত্রের প্রথম ঝলকে অর্থাৎ মুক্তি পাওয়া ট্রেলারে অহনার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে। নায়িকা হোক বা খলনায়িকা, সেটা তার কাছে খুব একটা প্রাধান্যের বিষয় নয়। একটি চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলাই তার একমাত্র লক্ষ্য আর এই চলচ্চিত্রে সেটাই করেছেন তিনি। অহনা দত্ত অর্থাৎ প্রিয় মিশকাকে বড় পর্দায় দেখতে সিনেমা হলে যাচ্ছেন তো আপনারা?

