শরীরের মা’রণ রোগ! পরিস্থিতির চাপে অভিনয় করে গিয়েছেন এই অভিনেতা!

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন জয় বদলানি (Joy Badlani)। দর্শকদের কাছে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে বেশি পরিচিত ছিলেন। দীর্ঘ ৩৭ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিনেতার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই তাকে আমরা গুন্ডা বদমাইশ এইসব চরিত্রেই দেখতে পেয়েছি।

আজও দাপটের সঙ্গে সিনেমা, সিরিয়ালে অভিনয় করে চলেছেন। তবে শুধুমাত্র যে বাংলা সিনেমা সিরিয়াল এই তিনি অভিনয় করেছেন এমনটা নয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু কাজ করেছেন অভিনেতা।

১৯৬৮ সালে কালীঘাটে জন্মগ্রহণ করেন অভিনেতা। আদর্শ হিন্দি হাইস্কুল থেকে পড়াশোনা করার পর সেন্টজেবিয়ার্স কলেজে পড়াশোনা করেন। খুব কম বয়সেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেতা। ১৯৯০ সালে সুখেন দাসের পরিচালনায় ন্যায়দণ্ড ছবির মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে। সেই ছবিতে প্রথম তাকে ভিলেন চরিত্র দেখা যায়। এরপর তপন সিনহা, তরুণ মজুমদার মত বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেন তিনি। সিনেমায় অভিনয় করার পাশাপাশি সমানতালে সিরিয়ালেও অভিনয় করেছেন অভিনেতা। জননী, বিবাহ অভিযানের মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।

এরপর হঠাৎই তার জীবনে আসে সেই ভয়ঙ্কর দিন। সালটা ১৯৯৬ সেই সময় তিনি হঠাৎই লক্ষ করেন তার শরীরে নানারকমের পরিবর্তন হতে শুরু করে। তার গায়ের রঙ কালো হতে থাকে, হাতের আঙ্গুল, নাক বড় হতে থাকে। এরপর বন্ধু অর্জুনের পরামর্শ মেনে ডাক্তারের পরামর্শ নেন। তারপরই জানতে পারেন তার শরীরে বড় হচ্ছে টিউমার।

আরও পড়ুন: সুইটির সব সাজানো চাল বাঞ্চাল! মোক্ষম সময় পুলিশ নিয়ে হাজির পর্ণা! জমে গেল আজকের পর্ব

সেই টিউমার শরীরে নিয়েই অভিনয় চালিয়ে গিয়েছেন অভিনেতা। তারপর দিল্লির অ্যাপলো হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুষ্ঠু হন তিনি। এরপর ২-৩ বছর অভিনয় জগ থেকে দূরে ছিলেন অভিনেতা। তারপরই অবশ্য কাজে ফেরেন আবার। বর্তমানে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা।

Back to top button