সুইটির সব সাজানো চাল বাঞ্চাল! মোক্ষম সময় পুলিশ নিয়ে হাজির পর্ণা! জমে গেল আজকের পর্ব

অনেকদিন ধরেই মানুষ ঠকিয়ে ভালোই ব্যবসা চালাচ্ছিল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের একটি অন্যতম চরিত্র সুইটি এবং তার গোটা গ্রাম রঘুনাথপুর। এইবার সেই ব্যবসায় একেবারে আলকাতরা ঢেলে দিল ধারাবাহিকের নায়িকা পর্ণা। জমে উঠল ধারাবাহিকের আজকের পর্ব। এখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা এবং রুবেল দাস। টিআরপিতে সামান্য পিছিয়ে পড়লেও জনপ্রিয়তায় এখনো এগিয়ে রয়েছে এই ধারাবাহিক।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা নিজের স্মৃতিশক্তি হারিয়েছে কিন্তু তাতে খুব একটা অসুবিধা হচ্ছে না দত্ত পরিবারের। আগে সমস্যায় পড়লেও বর্তমানে ধারাবাহিকের নায়িকার সাথে পুনরায় বিয়ে হয়েছে নায়ক সৃজনের। তাই এইবার ফের আগের মতনই সবকিছু হচ্ছে যেমনটা স্মৃতি চলে যাওয়ার আগেই হয়েছিল। নিম ফুলের মধুতে ঝামেলা কোনদিনও পড়ে থাকে না। নায়িকার স্মৃতি চলে যাওয়ায় সুইটি নামক ঝামেলাটা একেবারে শিকড় গজিয়ে ফেলেছিল দত্ত পরিবারে। তবে এইবার স্মৃতি না ফিরলেও সেই শিকড় টেনে উপরে ছেড়ে দিল নায়িকা পর্ণা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৬ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today Episode 16 September)
ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, রঘুনাথপুরের মানুষজন ঠিক সেই নাটকটাই শুরু করে যেটা সৃজনের বেলায় করেছিল। তারা প্রথমে একটা শর্ট ফিল্মের অজুহাত দিয়ে চয়নকে ব’লির পাঠা করে তোলে। সহজ সরল সৃজন যেভাবে রাজি হয়ে গিয়েছিল, ঠিক সেই ভাবেই এই নাটকটা করতে রাজি হয়ে যায় ছদ্মবেশী চয়ন। কারণ তাদের লক্ষ্য ছিল সুইটিকে ধরা। এরপর একে একে ঠিক সেভাবেই তারা তাদের গল্পটা সাজাতে থাকে ঠিক যেমনভাবে সৃজনের বেলায় তারা সাজিয়েছিল। সৃজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা মেলাতে থাকে আর উপলব্ধি করে যে ঠিক কত বড় শয়তান এই রঘুনাথপুরের মানুষজন।
মোক্ষম সময় পুলিশ নিয়ে হাজির পর্ণা
এরপর এক এক করে চয়নের সাথেও তারা ঠিক সেই কারসাজি করে যেমনটা সৃজনের সাথে করেছিল। ওরকম অদ্ভুতভাবে সিঁদুরের মধ্যে সুইটির মাথাটা ঠেলে দিয়ে সিঁদুর দান হয়ে গিয়েছে বলে তারা লাফালাফি শুরু করে দেয়। আর তারপরেই হঠাৎ করে তারা দাবি করে এটা নাকি আসল বিয়ে। আর এবার সুইটিকে তাদের মেনে নিতেই হবে। একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে নতুন রূপ ধারণ করে রঘুনাথপুরের মানুষজন। আগের মতনই ভালো মানুষ সাজার চেষ্টা করে সুইটি। আর তারপর যখন দেখে যে সবাই লাঠি ছুরি নিয়ে হাজির হয়ে গিয়েছে তখন চয়নকে নিয়ে সেখান থেকে পালানোর ফন্দি আঁটে।
আরও পড়ুনঃ নিজের আসল মায়ের সাথে আমেরিকা যেতে রাজি মিহি! আকাশ ভেঙে পড়ল মধুবণীর মাথায়!
ঠিক তখনই ইশা সেখানে উপস্থিত হয় আর পিছন থেকে চিৎকার করে বলে ওটা সাহেব নয় ওটা চয়ন। সবাই বুঝে যায় তাদেরকে বোকা বানিয়েছে সৃজন। আর কোন ক্ষতি করার আগেই সেখানে পুলিশ আর মিডিয়া নিয়ে পৌঁছে যায় ধারাবাহিকের নায়িকা পর্ণা। সবাই ভীষণ ভয় পেয়ে যায় আর সবথেকে বেশি ভয় পায় সুইটি, কারণ যেটা ঘটলো তার ফলে তার এদিক ওদিক দুইদিকই গেল। পর্ণা সুইটিকে বলে, এইবার তার সমস্ত লোক ঠকানো ব্যবসা বন্ধ করে দেবে সে। সবমিলিয়ে অবশেষে সুইটির পর্দা ফাঁ’স হলো।

