সাক্ষাৎকার দিতে গিয়ে চোখে জল! নিজের জীবনের অন্ধকার দিকের কথা বলতে গিয়ে জলে দুচোখ ভাসল অভিনেতা জয় বদলানির!

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন জয় বদলানি (Joy Badlani)। দর্শকদের কাছে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে বেশি পরিচিত ছিলেন। দীর্ঘ ৩৭ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিনেতার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই তাকে আমরা গুন্ডা বদমাইশ এইসব চরিত্রেই দেখতে পেয়েছি।

আজও দাপটের সঙ্গে সিনেমা, সিরিয়ালে অভিনয় করে চলেছেন। তবে শুধুমাত্র যে বাংলা সিনেমা সিরিয়াল এই তিনি অভিনয় করেছেন এমনটা নয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু কাজ করেছেন অভিনেতা। বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে অভিনয় করতে দেখা যাচ্ছে।

তবে অভিনেতা অভিনেত্রীদের জীবনটা আমরা সবসময় পর্দায় যেরকম দেখে থাকি বাস্তবে সবসময় সেরকমটা হয় না। তাদের জীবনেও অনেক ওঠা পড়া, চড়াই-উৎরাই এর গল্প থাকে। অভিনেতা জয়ের জীবনেও সেরকম অনেক গল্প রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অন্ধকার দিকগুলোর কথা বলতে গিয়ে চোখে জল চলে এলো অভিনেতার।

সবকিছু ঠিকই চলছিল হঠাৎই তার জীবনে আসে এক ভয়ঙ্কর দিন। সালটা ১৯৯৬ সেই সময় তিনি হঠাৎই লক্ষ করেন তার শরীরে নানারকমের পরিবর্তন হতে শুরু করে। তার গায়ের রঙ কালো হতে থাকে, হাতের আঙ্গুল, নাক বড় হতে থাকে। এরপর বন্ধু অর্জুনের পরামর্শ মেনে ডাক্তারের পরামর্শ নেন। তারপরই জানতে পারেন তার শরীরে বড় হচ্ছে টিউমার।

আরও পড়ুনঃ “মাতঙ্গিনী হাজরা শাড়ির সাথে ব্লাউজ পরতেন না, তার থেকে বেশি মডার্ন তুমি?” সাক্ষাৎকারে একি বিস্ফোরক মমতা শঙ্কর!

সেই টিউমার শরীরে নিয়েই অভিনয় চালিয়ে গিয়েছেন অভিনেতা। সেই কঠিন সময়ে অনেকেই পাশে পেয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি যে মানুষটা দিন রাত এক করে অভিনেতার পাশে থেকেছেন তিনি হয়ে অভিনেতার স্ত্রী। সেই কথা বলতে গিয়ে রীতিমতন চোখে জল চলে আসে অভিনেতার। সাক্ষাৎকারে কোনরকমে নিজের চোখের জল আটকে নেন তিনি।

Back to top button