“মাতঙ্গিনী হাজরা শাড়ির সাথে ব্লাউজ পরতেন না, তার থেকে বেশি মডার্ন তুমি?” সাক্ষাৎকারে একি বিস্ফোরক মমতা শঙ্কর!

বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পীদের (Dancer) মধ্যে অন্যতম একজন হলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি যে শুধুমাত্র একজন জনপ্রিয় নৃত্যশিল্পী তা নয় পাশাপাশি তিনি একজন খুব ভালো অভিনেত্রী (Actress) দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন মৃগয়া, গণশত্রু, প্রজাপতি, প্রধানের মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি নিজের ঠোটকাটা জবাব দেওয়ার জন্য অনেকবার সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে তার নাম।
বহুবার তিনি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন এবং বেশিরভাগ সময়ই তার বিভিন্ন মন্তব্য শিরোনামের উঠে এসেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হয়েছেন এই অভিনেত্রী নৃত্যশিল্পী। সম্প্রতি কিছুদিন আগেই মেট্রো স্টেশনে চুম্বন কান্ড ঘিরে প্রবল বিতর্কতা তৈরি হয়েছিল। সেই নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।
এছাড়াও মেয়েদের পোশাক আশাক নিয়ে নানান ধরনের মন্তব্য হামেশাই করতে দেখা যায় তাকে। যা নিয়ে মাঝে মধ্যে কটাক্ষের শিকার হন অভিনেত্রী। আধুনিকতার সঙ্গে নিজেকে মানিয়ে চলতে না পারার জন্য অনেক সময় সমালোচিত হতে হয় তাকে। যেমন সম্প্রতি আরও এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।
সম্প্রতি মাতঙ্গিনী হাজরার সঙ্গে আধুনিক নারীর পোশাক পড়া নিয়ে তুলনা করেছেন অভিনেত্রী। স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শাড়ি পরার ধরন এবং বর্তমানে আধুনিক নারীর শাড়ি পরার ধরনের মধ্যে যে কতটা তফাৎ হয়েছে সেটা নিজের বক্তব্যে তুলে ধরলেন অভিনেত্রী। দুটি বিষয়কে এভাবে তুলনা করে আবারো বিতর্কের মুখে জড়িয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বৌভাতের সকালেই নতুন বউয়ের গায়ে হাত তুললেন রুবেল! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শ্বেতা রুবেলের মা’রপিটের ভিডিও!
সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেছেন “মাতঙ্গিনী হাজরা সেই সময়ে ব্লাউজ ছাড়া শাড়ি পরতেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামে ছিলেন। হাতে ঝান্ডা উঠিয়ে দেশকে রক্ষা করতে বেরিয়েছিলেন তিনি। তাকে কি বলবে তুমি? তার থেকে বেশি মর্ডান তুমি? বর্তমানে হাতে সিগারেট নিয়ে আঁচলটা একটু অন্যরকম ভাবে ধরে যেভাবে শাড়ি পড়ে এরা কি মনে করে নিজেদের?”

