বিশ্বাস করে ঠকেছেন জিতু! নায়িকা পরিবর্তনের এতদিন পর কোন সত্যি সামনে আনলে অভিনেতা?

নেটদুনিয়ায় এখন একটাই নাম বার বার ঘুরে ফিরে আসছে আর্য সিংহ রায়। জিতু কমলের এই চরিত্র নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। উপহার থেকে শুরু করে নিত্যদিনের মেসেজে ভরিয়ে দিচ্ছেন তাঁকে ভক্তরা। অথচ অভিনেতা বার বার অনুরোধ করলেও এই আবেগ যেন থামছেই না। এমনকি যখন গুজব রটেছিল দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে জিতু হয়তো ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়তে পারেন তখন গোটা নেটপাড়া প্রায় বিদ্রোহে ফেটে পড়েছিল।
সম্প্রতি জিতুর এক পুরোনো সাক্ষাৎকার থেকে একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছে যা শেয়ার করেছে তাঁরই এক ফ্যানপেজ। সেখানে অভিনেতা নিজের একটি ভালো এবং একটি খারাপ স্বভাবের কথা বলছিলেন। তিনি জানান যে খুব সহজেই মানুষের উপর বিশ্বাস করেন এবং এটিই তাঁর সবচেয়ে ভালো গুণ বলে মনে করেন। তবে খারাপ দিক বলতে গিয়ে জানান যে মানুষ তাঁকে বারবার ঠকালেও তিনি আবারও বিশ্বাস করে ফেলেন। এই স্বভাবটাকেই তিনি নিজের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখেন।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভালবাসায় ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া। তারা লেখেন সহজে বিশ্বাস করার ক্ষমতা যাঁদের থাকে তাদের মনও খুব সুন্দর হয় এবং জীতু ঠিক সেই রকমই একজন মানুষ। ছোটপর্দায় জীতুর যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে ‘নিয়তি’ ধারাবাহিক দিয়ে। এরপর ‘মিলন তিথি’ এবং ‘রাঙিয়ে দিয়ে যাও’ তাঁকে এনে দেয় চূড়ান্ত জনপ্রিয়তা। ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকের সময় নবনীতা দাসের সঙ্গে তাঁর বিয়ে হলেও মাত্র তিন বছরেই সেই সম্পর্কে ইতি টানা হয়।
আরও পড়ুনঃ ‘তুমি আমাকে এভাবে…’- অভিনেতাকে হারিয়ে শোকে পাথর দেওল পরিবার! ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে কি বললেন হেমা মালিনী?
বড়পর্দায় জীতুর সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে অপরাজিত ছবির মাধ্যমে যেখানে তিনি সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেন। এরপর ‘মানুষ’ সিনেমায় জিতের সঙ্গে অভিনয় এবং ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ও ‘গৃহপ্রবেশ’ ছবিতেও দর্শকরা তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন। সামনে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর নতুন ছবি ‘আমি আমার মতো’র মুক্তি যা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।
এদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকেও এখন জনপ্রিয়তার ঝড় বইছে। দিতিপ্রিয়ার প্রস্থানের পর শিরিন পালের আগমনে গল্পে এসেছে নতুন উষ্ণতা। আর্য এবং ময়নাকে ঘিরে প্রেমের টানাপোড়েনে এখন সোশ্যাল মিডিয়া কার্যত আগুন ছড়াচ্ছে। দর্শকদের দাবি দিতিপ্রিয়া থাকাকালীন এমন রোম্যান্স আগে কখনো দেখা যায়নি।

