জিতু কমলের কাতর আবেদন! ‘গিফট নয়, সামর্থ্য হলে ৫ বা ১০ টাকা পাঠিয়ে সাহায্য করুন প্লিজ…’ – কেন এমনভাবে সাহায্য চাইছেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম জিতু কমল। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য সিংহ রায় চরিত্র যেন দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। অনেকদিনের অভিনয়জীবনে ‘অপরাজিত’-র পর এই চরিত্রই যেন সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তাঁর কেরিয়ারে। তাই সম্প্রতি লাইভে এসে অনুরাগীদের ভালোবাসার জবাব দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠলেন জিতু।
লাইভে ফ্যানদের পাঠানো প্রচুর চিঠি খুলে পড়ছিলেন তিনি। ঠিক তখনই এক অন্যরকম অনুরোধ করেন নায়ক। জিতু জানান, তাঁর ভক্তরা প্রতিদিনই তাকে দামী উপহার পাঠান। কিন্তু সত্যি বলতে সেসব উপহার বেশিরভাগই পরে তাকেই পড়ে থাকে, ব্যবহারও হয়ে ওঠে না। তাই তাঁর অনুরোধ — “গিফট পাঠানোর ইচ্ছে থাকলে দামী জিনিস নয়, বরং চিঠির সঙ্গে ৫ বা ১০ টাকা পাঠান। আমি সেই টাকা আমার সঙ্গে কাজ করা টেকনিশিয়ান দাদাদের হাতে তুলে দেব।”
সম্প্রতি সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মনোমালিন্য এবং সিরিয়াল ছাড়ার সিদ্ধান্তে জিতুকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এরপর আবার সিদ্ধান্ত বদলে সিরিয়ালে ফিরেছেন তিনি। এই সিদ্ধান্তের পিছনেও ছিল তাঁর টিম এবং দর্শকদের প্রতি দায়বদ্ধতার অনুভূতি, যা তিনি নিজের পোস্টে স্পষ্ট করে লিখেছেন।
পোস্টে জিতু জানিয়েছেন, অভিনয়ের ১৭ বছরের যাত্রায় তাঁর সাফল্যের বড় অংশের কৃতিত্ব টেকনিশিয়ানদের। টেলিভিশনের জগতে যেখানে সাধারণত নারী চরিত্র জনপ্রিয়তা পায়, সেখানে ‘আর্য সিংহ রায়’ চরিত্রটি ব্যতিক্রম — যা তাঁকে আরও অনুপ্রাণিত করেছে।
আরও পড়ুনঃ Big Breaking: ছোটপর্দার রাধিকা এবার বড় পর্দায়! কোন ছবিতে দেখা যাবে ছোট্ট অভিনেত্রীকে?
শেষে জিতুর আবেগপূর্ণ প্রতিশ্রুতি — “আশা করি আর কোনো ঝামেলা হবে না। এবার থেকে আগের মতোই আপনাদের মনোরঞ্জন করতে পারব। হ্যাঁ, আমি আবার কলটাইম পেয়েছি।” এ যেন শুধু ফিরে আসা নয়, বরং আরও পরিণত, দায়িত্বশীল জিতু কমলের নতুন পর্ব।

