Big Breaking: ছোটপর্দার রাধিকা এবার বড় পর্দায়! কোন ছবিতে দেখা যাবে ছোট্ট অভিনেত্রীকে?

মনে আছে ছোটপর্দার জনপ্রিয় ক্ষুদে অভিনেত্রী রাধিকা কর্মকারকে? যিনি ‘এই প্রথম কাছে এসেছি’, ‘দুগ্গামনি ও বাঘ মামা’ এই দুই ধারাবাহিকের মাধ্যমে রাতারাতি পরিচিতি পান এবং দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন। এবার বড় পর্দায় পা রাখছেন এই ছোট্ট রাধিকা। দীর্ঘদিন দর্শকরা তাকে ছোট পর্দায় দেখে অভ্যস্ত, তবে এবার বড় ছবিতে তাকে দেখার জন্য অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।
ছবিতে রাধিকার চরিত্রটি হবে মা তারার একটি রূপ। পরিচালক সায়ন্তন ঘোষাল জানিয়েছেন, ইতিমধ্যেই রাধিকার দৃশ্যের শুটিং শেষ হয়েছে। ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তি পেতে পারে বলে আশা করছেন নির্মাতারা।

ছবিতে সব্যসাচী চক্রবর্তী বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করবেন। ছোট পর্দায় সাধক বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করে তিনি সকলের হৃদয় জয় করেছিলেন। এবার বড় পর্দায় সেই চরিত্র আবারও দর্শকের সামনে আসছে।
ছবিতে সব্যসাচী ও রাধিকার সঙ্গে আরও অভিনয় করবেন পায়েল দে। বামাক্ষ্যাপার বাবার চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজনা সংস্থা এই ছবির কাজের সূচনা বছরের শুরুতেই ঘোষণা করেছিল।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! টলিউডে চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত “ভিকি” গুইনের আকস্মিক মৃ’ত্যু! শোকাচ্ছন্ন টলিপাড়া
ছবির শুটিং চলছে তারাপীঠ, বোলপুর এবং সিউড়ির বিভিন্ন স্থানে। ১৫০ বছর আগের ঐতিহাসিক স্থানটিকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন পরিচালক। শুটিং শেষের দিকে থাকায়, আগামী বছরের গোড়ার দিকে ছবিটি মুক্তি পেতে পারে বলে আশা করছেন দর্শকরা।

