সিরিয়াল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই জিতুর বিশেষ বার্তা! ‘পুরুষ মানেই নষ্ট নয়’- অভিনেতার নতুন ইঙ্গিত!

মাসের পর মাস ধরে চলা বিবাদের শেষ পরিণতি মিলল অবশেষে। জনপ্রিয় সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ হঠাৎই ছেড়ে বেরিয়ে গেলেন অভিনেতা জিতু কমল। যদিও তাঁর প্রস্থান নিয়ে চ্যানেল, প্রযোজনা সংস্থা কিংবা অভিনেতা—কেউই আনুষ্ঠানিক ঘোষণা করেননি, সোমবার গভীর রাতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আর ধারাবাহিকের অংশ নন। এ ঘটনার পর থেকেই টলিপাড়ায় তীব্র জল্পনা।
সূত্রের খবর, সোমবার জিতুর সঙ্গে মুখোমুখি মিটিংয়ে উপস্থিত ছিলেন দিতিপ্রিয়া, প্রযোজনা সংস্থার কর্ণধার এবং ক্রিয়েটিভ টিমের সদস্যরা। কিন্তু আলোচনার সময় জিতু নাকি কোনওভাবেই বিস্তারিত কথা বলতে চাননি—এতেই ক্ষুব্ধ হন প্রযোজকরা। দিতিপ্রিয়া অবশ্য পুরো সময়টায় ছিলেন এবং সব কথা শোনেন। এরপর থেকেই চ্যানেল নাকি নতুন নায়কের খোঁজ শুরু করে দিয়েছে। যদিও কে আসছেন জিতুর জায়গায়, তা এখনো প্রকাশ্যে আসেনি।
ঠিক এই পরিস্থিতির ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক নতুন পোস্ট করে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে জিতু। ‘ইন্টারন্যাশনাল মেন্স ডে’-র পোস্টে তিনি লেখেন, “কান্না পেলে সেও কাঁদে, ব্যথায় তারও কষ্ট হয়। সমাজ যতই ভুল বুঝুক, পুরুষ মানেই নষ্ট নয়।” ক্যাপশনে যোগ করেন—“হ্যাপি ইন্টারন্যাশনাল হিউম্যানস ডে।” পোস্টটি দেখেই অনেকের ধারণা, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদেই জিতুর এই বার্তা।
জানা যায়, জিতু–দিতিপ্রিয়ার মধ্যে বিরোধের শুরু স্ক্রিনশট ফাঁস হওয়া নিয়ে। দিতিপ্রিয়ার অভিযোগ—সহ অভিনেতা নাকি তাঁকে অস্বস্তিকর মেসেজ পাঠিয়েছিলেন। পরক্ষণেই জিতুও নিজের কিছু স্ক্রিনশট সামনে আনেন, আর সেখান থেকেই তীব্র বিতর্কের সূত্রপাত। ব্যক্তিগত এই মনোমালিন্যই শেষ পর্যন্ত প্রভাব ফেলেছে সিরিয়ালের গতিপথে।
আরও পড়ুনঃ সেটে টানটান উত্তেজনা! নিশ্চিত হলো জীতুর বিদায়! আর্য হতে চলেছেন রণজয়? উত্তপ্ত টলিপাড়া!
এখন বড় প্রশ্ন—জিতুকে ছাড়া এই জনপ্রিয় ধারাবাহিক কতটা টিকে থাকবে? দর্শকরা কি নতুন নায়ককে সহজে মেনে নেবেন? নাকি এই ঘটনার ধাক্কায় থমকে যাবে সিরিয়ালের ভবিষ্যৎ? সব উত্তরই লুকিয়ে আছে আগামী দিনের অপেক্ষায়।

