‘এটাই আমার জীবনের শেষ ধারাবাহিক…’- জিতু কমলের বড় ঘোষণা! ‘চিরদিনই তুমি যে আমার’ হবে তাঁর শেষ মেগা সিরিয়াল? কিন্তু কেন?

টলিপাড়ায় বহুদিন ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে কেন্দ্র করে নানা জল্পনা এবং আলোচনা চলছিল। নায়িকা বদল, শুটিং-সংশ্লিষ্ট বিতর্ক থেকে শুরু করে নানা সমালোচনার মাঝেই অবশেষে মুখ খুললেন অভিনেতা জিতু কামাল। শনিবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি জানিয়ে দিলেন, এই সিরিয়ালটাই তাঁর শেষ টেলিভিশন কাজ। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই চমকে গিয়েছে ভক্তকুল এবং ইন্ডাস্ট্রি।
ভিডিও বার্তায় অভিনেতা পরিষ্কার জানিয়ে দেন যে, ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁর কেরিয়ারের শেষ মেগা সিরিয়াল। কাজটি করতে তাঁর খুব ভালো লাগলেও ভবিষ্যতে আর কোনও ধারাবাহিকে কাজ করবেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, প্রোডাকশন হাউস, টিম এবং চ্যানেল মিলিয়ে তাঁরা এখন এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। সেই চ্যালেঞ্জ সফল করতে দর্শকদের সমর্থন এবং আশীর্বাদ কামনা করেন তিনি। বিশেষ করে ইউনিটের টেকনিশিয়ানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি অনুরোধ জানান ধারাবাহিকটিকে আরও কিছুদিন ধরে সমর্থন করার জন্য।
এই সিরিয়াল ঘিরে সম্প্রতি বড় পরিবর্তন এসেছে নায়িকা বদলের মধ্য দিয়ে। কয়েক দিন আগেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া রায়। তাঁর জায়গায় নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন শিরিণ পাল। মঞ্চের পরিচিত এই অভিনেত্রীকে দর্শকের সামনে তুলে ধরতে উচ্ছ্বাস প্রকাশ করেন জিতু। তিনি জানান, আজ থেকে এক নতুন শিল্পীর পথচলা শুরু, আর দর্শক যেন তাঁকেও ঠিক তেমনই আশীর্বাদ করেন।
গত কয়েক মাস ধরে বিতর্ক যে জিতুকে বিপাকে ফেলেছিল, তা তিনি এদিন স্বীকারও করলেন। নিন্দুকদের উদ্দেশে বিনয়ের সঙ্গে জানালেন, সবাই তাঁর ভক্ত হবেন এমনটা তিনি দাবি করেন না। তবুও যারা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের কাছে তিনি চিরকৃতজ্ঞ। যারা কটূক্তি করেন, তাঁদের কাছেও এই শেষ মেগাটির জন্য আশীর্বাদ চাইলেন তিনি।
আরও পড়ুনঃ গল্পে নতুন নায়িকা আসতেই জীতুর বড় সিদ্ধান্ত! তবে কি নতুন অভিনেত্রীর সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জিতু কমল?
শেষ পর্যন্ত জিতু জানান, টেলিভিশন স্ক্রিনে এটি তাঁর শেষ যাত্রা হলেও তিনি দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান। ভবিষ্যতের কাজ যেন আরও মন দিয়ে করতে পারেন, সেই আশা নিয়েই তিনি তাঁর শেষ মেগা সিরিয়ালের সাফল্য দর্শকদের হাতে ছেড়ে দিলেন।

