গল্পে নতুন নায়িকা আসতেই জীতুর বড় সিদ্ধান্ত! তবে কি নতুন অভিনেত্রীর সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জিতু কমল?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ায় নানা জল্পনা কল্পনা চলছে। জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মত দুই জনপ্রিয় অভিনেতা যখন একই শোয়ের মুখ, তখন তাদের মতবিরোধ নিয়ে স্বাভাবিক ভাবেই আলোচনাও বাড়ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই বিবাদের ঝলক ঘন ঘন সামনে আসায় দর্শকদের মধ্যে অস্বস্তি এবং কৌতূহল দুটোই বেড়েছিল। এরই মধ্যে দিতিপ্রিয়া ঘোষণা করেন তিনি শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিক ছাড়ছেন, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তোলে।
দিতিপ্রিয়ার জায়গায় ইতিমধ্যেই নতুন মুখকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু দর্শকদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপর্ণার চরিত্রে অন্য কাউকে মানিয়ে নেওয়া কঠিন। তবুও চ্যানেল এবং নির্মাতারা নতুন করে গল্পকে এগিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেন। সব মিলিয়ে ধারাবাহিকটি আবার নতুন রূপে ফিরতে চলেছে, এমনটাই আশা করা হচ্ছিল।
কিন্তু ঠিক সেই সময়েই সাত সকালে একটি ভিডিও বার্তা দিয়ে জীতু এমন এক ঘোষণা করেন যা ভক্তদের মন ভেঙে দেয়। তিনি জানান, আর কোনও টিভি সিরিয়ালে অভিনয় করবেন না এবং ‘চিরদিনই তুমি যে আমার’ হবে তাঁর শেষ সিরিয়াল প্রজেক্ট। জীতু বলেন যে তাঁর ক্যারিয়ারের বড় সিদ্ধান্তগুলো কখনও দর্শকদের অজান্তে নেন না এবং এবারও সেই নিয়মই বজায় রাখছেন।
ভিডিওতে জীতু আরও জানান যে তিনি অন্য মাধ্যমের কাজে যুক্ত থাকবেন হলেও ধারাবাহিকে আর ফিরবেন না। তিনি স্পষ্ট করে বলেন ভক্ত হোক বা সমালোচক, সকলকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায় একদিকে দৃঢ়তা, অন্যদিকে দীর্ঘদিনের অভ্যাস ও সম্পর্ক ছাড়ার মায়া স্পষ্ট হয়ে ওঠে।
আরও পড়ুনঃ ‘অ্যাডজাস্ট না হলে আলাদা হওয়া নয়, ধৈর্যই আসল!’- সম্পর্ক ভাঙার হিড়িকে তিরস্কার মমতার! জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার স্বপক্ষে অভিনেত্রী!
স্বাভাবিকভাবেই তাঁর এই সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন অসংখ্য দর্শক। অনেকেই মনে করছেন, গত কয়েক মাসের টানাপোড়েনই তাঁকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে। যদিও তিনি প্রতিশ্রুতি রেখেছেন মাঝপথে ধারাবাহিক ছেড়ে না যাওয়ার, কিন্তু ভবিষ্যতে ছোটপর্দায় আর তাঁকে দেখা যাবে না—এই কথা অনেকে এখনও মানতে পারছেন না।

