‘অবিবেচকের মতন মাঝপথে কাজ ছেড়ে দিতে পারব না…অত্যন্ত আনপ্রফেশনাল’- দিতিপ্রিয়ার ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্তকে তুলোধোনা করলেন জিতু! কি বললেন অভিনেতা?

বর্তমানে জিতু (Jeetu Kamal) দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মধ্যে ঝামেলা নিয়ে সরগম হয়ে রয়েছে টলিপাড়া (Tollywood)। সারা সোশ্যাল মিডিয়াতে এখন একটি খবরই ভাইরাল। প্রথমবার একসাথে ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন জিতু দিতিপ্রিয়া। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল একসঙ্গে অভিনয় করলেও বাস্তবে নাকি একে অপরকে এড়িয়ে চলেন জিতু-দিতিপ্রিয়া। কিছুদিন আগেই আবার অভিনেত্রী জিতুর সম্পর্কে সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করেন।
তারপরই গত মঙ্গলবার জিতু সোশ্যাল মিডিয়ায়তে দিতিপ্রিয়ার সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই থেকে ঝামেলা আরও বড় আকার ধারণ করে। এসবের মাঝে প্রশ্ন উঠেছে তবে কি এবার ধারাবাহিক শেষ হতে চলেছে? ধারাবাহিক থেকে সরে দাঁড়াবেন জিতু? এ প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছেন, ‘আমি আমার প্রযোজক এবং চ্যানেলের কাছে দায়বদ্ধ। আমি কখনওই এমন একটি ধারাবাহিকের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেব না। আমার মনে হয় এটা অত্যন্ত অপেশাদারিত্বের উদাহরণ। আমার খুব শরীর খারাপ না হলে বা বড় কিছু না হলে কখনওই এই সিদ্ধান্ত নেব না। আমি কোন এনওসি দিইনি। এবার বাকিটা আমার চ্যানেল এবং এসভিএফ প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটা যাই হোক না কেন আমি সেই ভাবে কাজ করব। আমি তো কল টাইম পেতে আগ্রহী এবং কালকে হয়তো শুটিং আছে, জানালেই আমি চলে যাব। খবরটা সঠিক না ভুল জানিনা, তবে আবারও বলছি চ্যানেল বা প্রযোজনা সংস্থা যা সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। তবে আমি কাজ করতে চাই।’
দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরে আবার দর্শকদের ভালোবাসা পাচ্ছিলেন জিতু, দর্শক আর্য চরিত্রটাকে ভীষণ মিস করবেন, এক্ষেত্রে অভিনেতার কি মনে হয়? জিতু বলেন, ‘এই পৃথিবীতে কোনও কিছুই কারওর জন্য থেমে থাকেনি, থাকে না এবং ভবিষ্যতেও থাকবে না। এই বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার বা আমার কমেন্ট করার কোনও জায়গা নেই, সবকিছুই সাময়িক।’
সোশ্যাল মিডিয়াতে অভিনেতার পোস্ট করা স্ক্রীনশট নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। সেই প্রসঙ্গে জিতু বলেন, ‘আমার তো বাবা-মা আছেন। আমারও তো সম্মান আছে। তাঁদের সম্মান রক্ষা করার দায়িত্ব কি আমার নয়? আমি যদি স্ক্রিনশটগুলো না দিতাম তাহলে কী করে নিজেকে রক্ষা করতাম? আমি তো অপেক্ষা করেছিলাম, হয়তো পোস্টটা নামিয়ে দেবে, হয় তো চুপ করে যাবে।’
আরও পড়ুনঃ চন্দ্রের হাত থেকে মুক্তি পেলো না কমলিনী! কোর্টের সিদ্ধান্তে হতাশ নায়িকা! এবার কি করবে নতুন?
এছাড়াও জিতুর ধারণা সবটাই দিতিপ্রিয়া কারো প্ররোচনায় করেছে। ‘ও বয়সে ছোট, অন্যদের প্ররোচনায় ও এটা করছে। আমি ওকে, একজন দারুণ অভিনেত্রী হিসেবে সম্মান করি। ওর প্রতি আমার রাগ বা ক্ষোভ কোনওটাই নেই। কম বয়সে অন্যের প্ররোচনার কারণে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে।’ কিন্তু এখনো বোঝা যাচ্ছে না ধারাবাহিকের ভবিষ্যৎ কি, চ্যানেলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে। ধারাবাহিক কর্তৃপক্ষই বা কি পরিবর্তন আনতে চলে এসে ধারাবাহিকে সবটাই এখন প্রশ্নের মুখে।

