শূন্য মাথা, রুগ্ন চেহারা! সুস্মিত মুখার্জির এমন রূপে অবাক দর্শক! তবে কি বড় কোন রোগে আক্রান্ত অভিনেতা? এই হঠাৎ মুণ্ডনের কারণ কি?

বর্তমান সময়ের টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় একজন অভিনেতা হলেন সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee)। প্রথমবার বরণ ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় (Bengali Television) ধরা দিয়েছিলেন তিনি। প্রথম ধারাবাহিকের হাত ধরেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। বরণ ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রত্যেক সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সকলের কাছ থেকে পেয়েছিলেন বিপুল ভালোবাসা।

বরণ, মাধবীলতা ধারাবাহিকের পর অভিনেতাকে কিছু সময় জন্য দেখা গিয়েছিল সান বাংলার ধারাবাহিক বাদল শেষের পাখিতে অভিনয় করতে। তারপর অভিনেতা ফিরে আসেন স্টার জলসার হাত ধরেই গৃহপ্রবেশ ধারাবাহিকে। রাজ চক্রবর্তী প্রযোজনায় গৃহপ্রবেশ ধারাবাহিকে উষসীর সঙ্গে জুটি বেঁধেছেন সুস্মিত। তাদের জুটি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

এই ধারাবাহিকের মাধ্যমে আবারও দর্শকের প্রশংসা পাচ্ছেন সুস্মিত। ধারাবাহিকে তার চরিত্রের নাম আদৃত। তবে এবার অভিনেতাকে নিয়ে চিন্তায় পড়লেন দর্শক। কারণ অভিনেতাকে প্রত্যেকেই আমরা সুষ্ঠু সুন্দর একদম সুপুরুষ হিসেবে দেখে এসেছি এতদিন। তবে হঠাৎ করে নিজের মাথার সব চুল কামিয়ে ফেললেন সুস্মিত। আর সুস্মিতকে এই রূপে দেখি ঘাবড়ে গিয়েছেন দর্শক। তবে কি বড় কোন রোগ বাসা বাঁধলো অভিনেতার শরীরে? অভিনেতার কোনো শারীরিক সমস্যা ধরা দিল?

হঠাৎ করে কেনই বা নিজের মাথার সব চুল কেটে ফেললেন অভিনেতা। কি কারণ রয়েছে এর পেছনে? অভিনেতা শারীরিকভাবে সুস্থ রয়েছেন তো? এই ধরনের নানান প্রশ্ন ঘোরাফেরা করছে দর্শকের মনে। অভিনেতাকে দর্শক এত তাড়াতাড়ি আপন করে নিয়েছে যে অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন সকলে।

আরও পড়ুনঃ জেলে গিয়ে উৎসবকে সাবধান বার্তা জগদ্ধাত্রীর! নিজেকে জগদ্ধাত্রী প্রমাণ করতে আরও এক মোক্ষম চাল দুর্গার!

তবে না, অভিনেতার শারীরিক কোন সমস্যা হয়নি বা অভিনেতার শরীরেও কোন রোগ বাসা বাঁধেনি। এই পুরো ঘটনাটাই ঘটেছে ধারাবাহিকে। গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে আদৃত মেকআপ করে সকলে চমকে দেয়। হয়তো বাড়ির লোকের সাথে কোন বড় রকমের প্র্যাংক করতে চলেছে আদি। আর এই গোটা বিষয়টা ঘটেছে ধারাবাহিকে। তাই ভয় পাওয়ার কিছু নেই। অভিনেতা একদম সুস্থ রয়েছেন।

Back to top button