‘অর্পিতা চট্টোপাধ্যায় নয়, শুধু অর্পিতা…’ ২৪ বছর সংসার করার পর বিচ্ছেদের পথে অর্পিতা-প্রসেনজিৎ?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর (Prosenjit Chatterjee) তৃতীয় স্ত্রী অর্পিতা চ্যাটার্জী (Arpita Chatterjee)। জীবনের বেশিরভাগ সময়টা এই পরিচয় নিয়েই কেটে গিয়েছে অভিনেত্রী অর্পিতার। টলিউডের (Tollywood) এক সময়কার জনপ্রিয় অভিনেত্রীর তালিকা ছিল অভিনেত্রীর নাম। একের পরে কি ছবি উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু হঠাৎ করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করাই কি হল অর্পিতার সর্বনাশের কারণ?
অর্পিতার আগেও দুবার বিয়ে করেছেন প্রসেনজিৎ। অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অপর্ণা গুহ ঠাকুরের সাথে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা। কিন্তু তার সাথে খুব বেশিদিন সংসার টেকাতে পারেনি প্রসেনজিৎ। তারপরই আলাপ হয় অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জীর সাথে। সেই সময় অর্পিতা নিজের ক্যারিয়ারের পিক পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন।
দেবা, প্রতিবাদ, দেবদাস, দাদা ঠাকুর, তুমি এলে তাই, উৎসব, প্রতারক, পারমিতার একদিন, অভিমান, অসুখ, একের পর এক ছবিতে কাজ করেছেন। অভিনেত্রীর রূপে গুণে তখন মুগ্ধ হয়ে পড়েছিলেন সকলে। সেইসময় সদ্য অপর্ণা গুহ ঠাকুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল প্রসেনজিতের। আর অর্পিতার সঙ্গে একই সিনেমায় কাজ করে কাছাকাছি এসেছিলেন দুজনে। এরপরই প্রসেনজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রসেনজিৎ এর সাথে বিয়ের পর নিজের ক্যারিয়ার বিসর্জন দেন অর্পিতা। সংসার, সন্তান সামলাতে ব্যস্ত হয়ে পড়েন।
দেবশ্রী রায় যেটা করতে পারেননি, সেটা করেছিলেন অর্পিতা। তাই জন্যই হয়তো প্রসেনজিতের সঙ্গে এত বছরের সংসার টিকে গিয়েছিল তার। যদিও ছেলে বড় হওয়ার পরও বেশ কিছু ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী। তবে সেভাবে আর মাথা তুলে দাঁড়াতে পারেননি। কিন্তু কখনো থেমে থাকেননি অর্পিতা। বর্তমানে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। অভিনয় জগতের সঙ্গেই নিজেকে যুক্ত রেখেছেন।
আরও পড়ুনঃ প্রায় সাত মাসের কাছাকাছি অভিনয় জগৎ থেকে দূরে! সোশ্যাল মিডিয়াতেও নেই কোন পোস্ট! কোথায় হারিয়ে গেলেন সকলের প্রিয় মিঠাই?
বর্তমানে পর্দার সামনে না এলেও পর্দার আড়ালে পরিচালক হিসেবে কাজ করছেন অভিনেত্রী। স্টুডিও নাইন-এর নতুন ডকু-সিরিজ ‘This is Me’ (দিজ ইজ মি) পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পিতা। মাঝে স্বামী প্রসেনজিৎ এর সাথে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘরণী’ তকমা কোনওদিন পছন্দ নয় তাঁর। অভিনেত্রী নাকি বর্তমানে বেশিরভাগ সময়ই দিল্লি থাকে। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘কেন অর্পিতা চট্টোপাধ্যায়? কেন অর্পিতা নয়? আসলে স্বামীর পরিচয় যখন ‘আমি’র চেয়ে বড় হয়ে যাচ্ছে বলে মনে হয় কিংবা সমাজ সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখনই বোধহয় আরও জোরে বলতে হয়, ‘আমি আমার মতো’।’

