প্রায় সাত মাসের কাছাকাছি অভিনয় জগৎ থেকে দূরে! সোশ্যাল মিডিয়াতেও নেই কোন পোস্ট! কোথায় হারিয়ে গেলেন সকলের প্রিয় মিঠাই?

বর্তমান ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অর্থাৎ সকলের প্রিয় মিঠাই। ছোট পর্দা, থেকে বড় পর্দা, ওয়েব সিরিজ (Web Series) সব জায়গায় রাজত্ব করছেন অভিনেত্রী। ধারাবাহিকে অভিনয় করার পরেই সরাসরি বড় পর্দায় কাজের সুযোগ পান অভিনেত্রী। দেবের বিপরীতে প্রধান ছবিতে অভিনয় করে সকলের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে ওয়েবসিরিজ জগতেও পা রেখেছেন সৌমিতৃষা।
কালরাত্রি ওয়েব সিরিজটি দর্শকদের ভালোই পছন্দ হয়েছে। এছাড়াও অভিনেতা সৌরভ দাসের সাথে ১০ই জুন ছবিতে অভিনয় করেছেন। ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরেই একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ এসেছে অভিনেত্রীর কাছে।
প্রথমদিকে ভিলেন চরিত্রে অভিনয় করতেন সৌমিতৃষা। তারপর ধীরে ধীরে নিজের অভিনয়ের দক্ষতায় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। তবে বেশ কয়েক মাস হয়ে গেল অভিনেত্রীকে বড় পর্দা ছোট পর্দা কোথাও এই দেখা যাচ্ছে না সেভাবে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর কোন পোস্ট দেখা যাচ্ছে না। বিগত এক দেড় মাস ধরে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে কোন স্টোরি দিচ্ছেন না তিনি। আগে যেমন প্রত্যেকদিনই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টোরি দিতেন ছবি পোস্ট করতেন কিন্তু বর্তমানে যেন একেবারেই সোশ্যাল মিডিয়া এবং অভিনয় জগত থেকে সরে দাঁড়িয়েছেন সৌমিতৃষা।
হঠাৎ কি হলো অভিনেত্রীর, কেমন আছেন তিনি, কেন সোশ্যাল মিডিয়াতে এক্টিভ হচ্ছেন না? মিঠাই ধারাবাহিকের পর থেকে অভিনেত্রীর ভক্ত সংখ্যা কয়েক লক্ষ বেড়ে গিয়েছে। তাই জন্য অভিনেত্রীর ভক্তরাই অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। কোনো পোস্ট দেখতে না পেয়ে তারা উদগ্রীব হয়ে গিয়েছেন অভিনেত্রীর খোঁজ নেওয়ার জন্য।
আরও পড়ুনঃ বিফলে গেল বর্ষার প্ল্যান! কমলিনীকে ফাঁসাতে গিয়ে নিজেরাই পাকে পড়লো শ্বশুর বৌমা!
শেষবার কালরাত্রি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। সেটাও গত বছর মুক্তি পেয়েছিল হইচই এর প্ল্যাটফর্মে। তারপর থেকে যেন গায়েব হয়ে গিয়েছেন সৌমিতৃষা। কোনো সামাজিক অনুষ্ঠানেও নাকি দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। মাঝে অভিনেত্রী অনেক অসুস্থ ছিলেন। কিডনিতে পাথরের সমস্যায় ভুগছিলেন সৌমিতৃষা। কিন্তু এখন কেমন আছেন, কবে আবার তাকে পর্দায় দেখা যাবে, আদৌ ধারাবাহিক জগতে কোনদিনও ফিরবেন কিনা সেই সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি।

