শারীরিক আবেদনে উত্তাল ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে দর্শকদের ক্ষোভের শিকার ইধিকা!

টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ইধিকা পাল (Idhika Paul)। জি বাংলার (Zee Bangla) এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক রিমলির হাত ধরে টেলিভিশনের ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। ওই ধারাবাহিকের হাত ধরেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। ওই ধারাবাহিককে অভিনয় করেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে প্রথমে নেগেটিভ চরিত্রে অভিনয় শুরু করেন। সেখানেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর আর তাকে ছোট পর্দায় দেখা যায়নি। বেশ কয়েক বছর কেটে গিয়েছে ছোটপর্দায় অভিনেত্রীকে ভীষণ মিস করছেন তার দর্শকেরা।

ভক্তদের কটাক্ষের মুখে ইধিকা

বর্তমানে ছোট বড় থেকে বড় পর্দায় পাড়ি দিয়েছেন ইধিকা ইতিমধ্যেই দেশের বাইরে বিদেশের মাটিতেও কাজ করে এসেছেন। প্রতিবেশী দেশ বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ইধিকা। বর্তমানে তিনি বাংলাদেশের সকলের পছন্দের প্রিয়তমা। এছাড়াও বাংলার সুপারস্টার দেবের সঙ্গে খাদান ছবিতে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই খাদানের একটি গান কিশোরীতে দেব ইধিকার কেমিস্ট্রি এখন রীতিমতন ভাইরাল।

তবে এত জনপ্রিয়তার মাঝেও কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রীকে। আমরা প্রত্যেকেই জানি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সমালোচনা ট্রোল এ সমস্ত নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই ঝাপিয়ে নেটিজেনরা ঝাপিয়ে পড়েন অভিনেতা অভিনেত্রীদের উপরে। এবারে সেরকমটাই হল ইধিকার সাথে, জনপ্রিয়তা পাওয়ার পরেই ভক্তদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী।

actress

সম্প্রতি ইধিকাকে একটি ফটোশুটে বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে। অভিনেতা অভিনেত্রীরা মাঝেমধ্যে কাজের ফাঁকে বিভিন্ন ফটোশুটে ধরা দেন। বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকা অথবা জনপ্রিয় ফটোগ্রাফারের হয়ে ফটোশুট করে থাকেন তারা। সেরকম একটি ফটোশুটে বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে তাকে। তাই নিয়েই আপত্তি সোশ্যাল মিডিয়াতে একাংশ নেটিজেনদের।

আরও পড়ুন: সব বাধা কাটিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালো রুবেল শ্বেতা! পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হলো একসাথে পথ চলা!

অভিনেত্রীর সেই ছবিগুলিতে কমেন্ট বক্সে কটাক্ষে ভরিয়ে তুলেছে নেটিজেনরা। একজন দাবি করেছে ‘সবাইকে সব কিছুতে মানায় না ইধিকা, তোমাকে আমরা এই পোশাকে চাই না’, অন্যজন লিখেছেন ‘এই নায়িকা যত তাড়াতাড়ি উপরে উঠেছে, তত তাড়াতাড়ি নিচে নামবে বলে মনে হচ্ছে।’ অন্য আরেকজন লিখেছেন ‘দুই একটি ধারাবাহিকে কাজ করে এরা নিজেকে সানি লিওনি ভাবতে শুরু করে দিয়েছে, দু একটা ছবিতে কাজ পেলে না জানি কি হবে, কোয়েল মল্লিককে দেখে কিছু শিখতে পারেন না?’

 

View this post on Instagram

 

A post shared by Tathagata Ghosh (@tathagataghosh)

Back to top button