সব বাধা কাটিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালো রুবেল শ্বেতা! পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হলো একসাথে পথ চলা!

বর্তমানে যেখানে সমাজ মাধ্যমের (Social media) পাতায় চোখ বোলালেই দেখা যায় কেবল বিচ্ছেদ, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঠুমকো ভালোবাসার দুনিয়ায় হাজার কঠিন পরিস্থিতিতেও একে অপরের হাত শক্ত করে ধরে সমাজের কাছে ভালোবাসার নিদর্শন হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস (Rubel Das) এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee)।

নাচের ক্লাস থেকে অভিনেত্রী শ্বেতার সঙ্গে পরিচয় অভিনেতার। তখন থেকেই মনে মনে অভিনেত্রীকে পছন্দ করতেন রুবেল। এরপর যমুনা ঢাকি ধারাবাহিকের মধ্যে দিয়ে তাদের মধ্যে আরো ঘনিষ্ঠতা বাড়ে। আর তখন থেকেই একে অপরের সঙ্গে সারা জীবন থাকার অঙ্গীকার নিয়েছিলেন তারা। আজকালকার দিনে যেখানে ছয় মাসও একটা সম্পর্ক টেকে না সেখানে এতগুলো বছর দিব্যি একে অপরের সাথে কাটিয়ে ফেলেছেন রুবেল শ্বেতা।

কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে তাদের বিয়ের তোড়জোড়। জানা গিয়েছিল আগামী বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। শুরু হয়ে গিয়েছিল আইবুড়ো ভাত পর্ব। তবে হঠাৎ করেই অভিনেত্রীর আপন জনের মৃ’ত্যু সেই প্রস্তুতিতে সাময়িক ব্যাঘাত ঘটায়। বেশ ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কাছের মানুষের এমন অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি তিনি। অভিনেত্রীর এই অবস্থাতে সম্পূর্ণভাবে পাশে ছিলেন অভিনেতা রুবেল।

সেই সময় এমন অনেক খবর রটে যেখানে শোনা যায়, বিয়ে ভাঙতে চলেছে রুবেল শ্বেতার, বিয়ের প্রস্তুতি থমকে গিয়েছে, বিয়ে নিয়ে অন্য সিদ্ধান্ত নিয়েছেন তারা ইত্যাদি। তবে সে সমস্ত গুজব উড়িয়ে দিয়ে তারা প্রমাণ করে দিলেন খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। নিজেদের আশীর্বাদের মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে দর্শকদের সাথে ভাগ করে নিলেন অভিনেতা অভিনেত্রী।

আরও পড়ুন: রাঙার প্রতিভাই হয়ে উঠল সর্বনাশের কারণ! আক্কুকে বিপদে ফেলল রাঙার বোকামি!

সম্প্রতি রুবেল এবং শ্বেতা তাদের সমাজ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায়, পরিবারের আশীর্বাদ নিয়ে নতুন জীবনের পথে আরও এক ধাপ পা বাড়াচ্ছেন তারা। অর্থাৎ তারা সেরে ফেলেছেন তাদের এনগেজমেন্ট পর্ব। এইবার আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এর পরেই ভক্তরা নববধূর দেশে দেখতে পাবেন তাদের প্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে।

Back to top button