‘বনির সাথে আমি আর কোনও দিনও সিনেমা করব না’, বিস্ফোরক ঋত্বিকা সেন!

টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন ঋত্বিকা সেন (Rittika Sen)। ২০১২ সালের বরবাদ ছবি থেকে যার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে। শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন ঋত্বিকা। কাজ করেছেন টলিউডের একাধিক জনপ্রিয় পরিচালকের সঙ্গে। অপর্ণা সেন (Aparna Sen), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), কৌশিক মুখার্জি (Koushik Mukherjee), রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) মতন পরিচালকের সঙ্গে কাজ করছেন।

অভিনয় জগতে অভিনেতা অভিনেত্রীদের কর্মজীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে তার থেকেও বেশি চর্চা হয়ে থাকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। ঋত্বিকাও তাদের মধ্যে অন্যতম। তার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। একসময় সহ অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে নাম জড়িয়েছিল তার। বরবাদ ছবির পর একাধিক কথা উঠে এসেছিল।

actor

একসময় ঋত্বিকা এবং বনির প্রেমের গুঞ্জন উঠেছিল টলিপাড়ায়। টলি পাড়ায় কান পাতলেই শোনা যেত তাদের সম্পর্কের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন নিজের স্পষ্ট বক্তব্য।

সাক্ষাৎকারে বনির প্রসঙ্গ উঠতেই ঋত্বিকা বলেন, ‘বলতে পারেন, তবে আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না। আমি বনির সঙ্গে ছবি করব না বলে ঠিক করেছি। বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে এই নিয়েও কথা বলেছি। তারাও সহমত।’ অভিনেত্রী বলেন, ‘বনির সঙ্গে কোনওদিনই কিন্তু গাঢ় বন্ধুত্ব ছিল না। কাজসূত্রে যা হয়ে থাকে, তাই।’

actor

আরও পড়ুনঃ দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে বিতাড়িত রাজনন্দিনী! কি এমন করলেন অভিনেত্রী?

বর্তমানে বনি সেনগুপ্ত প্রেম করছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির সঙ্গে। একসময় বনি কৌশানির মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল ঋত্বিকার। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন ‘বনির সঙ্গে আমার কোনওকালেই প্রেম ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনও সাক্ষাৎকারে উল্টোপাল্টা বলব। কিন্তু অনেকে বলে। অতীতে বলেওছে। আমি দেখেছি। খারাপ লেগেছে। ভাল হল, যে আপনি প্রশ্ন করলেন। বহুদিন ধরে, মিথ্যে আমি দেখে আসছি। আগে কোনওদিন কিচ্ছু বলিনি। কিন্তু এবার বলতে হতো। দুটো জিনিস বলতে চাই, বনি কোনওদিন আমার প্রেমিক ছিল না। আমি আর ওর সঙ্গে কোনও দিন ছবি করব না।’

Back to top button