দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে বিতাড়িত রাজনন্দিনী! কি এমন করলেন অভিনেত্রী?

বর্তমান প্রজন্মের টলিউড (Tollywood) অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রাজনন্দিনী দত্ত (Rajnandini Dutta)। দর্শকমহলে খুব অল্প সময়ের মধ্যে নিজের পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। অভিনেত্রীর মা ইন্দ্রানী দত্ত (Indrani Dutta) অভিনয় জগতে বেশ পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে আমরা অভিনেত্রীকে দেখেছি অভিনয় করতে।

কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির ছিলেন রাজনন্দিনী। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মাঝেমধ্যেই বিভিন্ন সেলিব্রেটিরা উপস্থিত থাকেন। তারা রচনা ব্যানার্জীর সঙ্গে ভাগ করে দেন তাদের বিভিন্ন গল্প। যেগুলো সাধারণ মানুষের কাছে অজানা থাকে। সেরকমই একটি বিশেষ এপিসোডে উপস্থিত ছিলেন রাজনন্দিনী। আর দিদি নাম্বার ওয়ান এর এপিসোডে এসেই অভিনেত্রীকে হতে হল অপমানিত।

খেলার মাঝেই হঠাৎ করে রাজনন্দিনীর কথায় অবাক হয়ে যান রচনা। বাধ্য হয়েই রাজনন্দিনীকে মঞ্চ থেকে বেরিয়ে যেতে বলেন। যেটা কেউ আশা করেনি অভিনেত্রী থেকে। হঠাৎ করেই রাজনন্দিনীকে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চ থেকে বেরিয়ে যেতে বললেন রচনা? এই নিয়েই উঠেছে প্রশ্ন। কি এমন বললেন রাজনন্দিনী যার জন্য রেগে গেলেন রচনা?

রচনা ব্যানার্জি যে হঠাৎ করেই তাকে মঞ্চ থেকে বেরিয়ে যেতে বলবেন সেটা রাজনন্দিনীও আশা করেননি। এমনকি রাজনন্দিনীর পাশে থাকা আরেক অভিনেত্রীও রচনা ব্যানার্জীকে সমর্থন করেন। উপস্থিত কারোরই রাজনন্দিনীর কথা একেবারেই পছন্দ হয়নি।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিদায় নিলো ১৮ বছরের সঙ্গী! প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন শন বন্দ্যোপাধ্যায়!

আসলে ওই দিন এপিসোডের মাঝে হঠাৎ করেই রাজনন্দিনী নিজের পছন্দের খাবারের কম্বিনেশন এর কথা সবাইকে জানান। তিনি জানান বিরিয়ানির সঙ্গে চিলি চিকেন খেতে তার ভীষণই ভালো লাগে। আর এই কথা শুনেই তো উপস্থিত প্রত্যেকে অবাক হয়ে যায়। বিশেষ করে রচনা ব্যানার্জি যেন মানতেই পারে না বিষয়টা। তাই মজার ছলেই অভিনেত্রীকে মঞ্চ থেকে বেরিয়ে যেতে বলেন। পুরো ঘটনাটাই ঘটে মজার ছলে। অভিনেত্রী হাসতে হাসতে রাজনন্দিনীকে বেরিয়ে যেতে বলেছেন। আসলে বিরিয়ানির সঙ্গে চিলি চিকেন কম্বিনেশনটা একেবারেই পছন্দ হয়নি রচনার।

Back to top button