শুধুমাত্র গান নয়, বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন হেমন্ত মুখোপাধ্যায়! জানেন কিংবদন্তি গায়কের একমাত্র ছবির নাম কি?

ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম ব্যক্তিত্ব হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukherjee)। তিনি ছিলেন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে পরিচিত ছিলেন। বাংলা সহ হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন।

তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দু-বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন। শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই নয়, বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন। নানামুখী গানে আর কোন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেননি। হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় ভারতীয় সঙ্গীতের একচ্ছত্র সম্রাট।

বেশ কিছু নামকরা চলচ্চিত্রে হেমন্ত সুর সৃষ্টি করেছেন; তার মধ্যে আছে: বাংলায় হারানো সুর, মরুতীর্থ হিংলাজ, নীল আকাশের নীচে, লুকোচুরি, স্বরলিপি, দীপ জ্বেলে যাই, শেষ পর্যন্ত, কুহক, দুই ভাই, সপ্তপদী এবং হিন্দিতে জাগৃতি, এক হি রাস্তা। হেমন্ত ১৯৫০ খ্রিস্টাব্দের দশকের অন্তিম পর্বে তার নিজের ব্যানারে হেমন্ত-বেলা প্রোডাকশন্স নামে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছিলেন। ওই ব্যানারে প্রথম বাংলা চলচ্চিত্র ছিল স্বনামধন্য মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নীচে (১৯৫৯)। কাহিনি নেওয়া হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় কলকাতার রাস্তার এক চিনা ফেরিওয়ালার পরিশ্রমের যন্ত্রণা থেকে। এই চলচ্চিত্র ভারত সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান রাষ্ট্রপতির স্বর্ণ পদক লাভ করেছিল।

তবে বরাবরই ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করেছেন হেমন্ত বাবু। গানে সুর দিয়েছেন, গান লিখেছেন, ছবি প্রযোজনা করেছেন। কিন্তু জানেন কি বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু অনেকেই জানে না হেমন্ত কুমার অভিনীত বাংলা ছবিটির নাম। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো কোন জনপ্রিয় বাংলা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল এবং কোন ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

১৯৭৩ সালে মুক্তি পাওয়া অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নকল সোনা ছবিতে দেখা গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়কে। ছবিতে নিজস্ব ভূমিকায় ধরা দিয়েছিলেন হেমন্ত বাবু। সেই সময় ওই ছবিটি সুপারহিট ছিল। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় সহ সেই সময় বাংলা চলচ্চিত্রের বড় বড় তারকারা ছিলেন। ওই ছবিতে ১০০ জন নামী তারকা নিজস্ব ভূমিকায় ছিলেন। বাংলা ছবির ইতিহাসে এমন ছবি আর দুটো নেই।

আরও পড়ুনঃ তটিনীর একটা ভুলে শেষ হয়ে গেল গোটা পরিবার! এবার কিভাবে নিজেকে সামলাবে পরশুরাম?

সিনেমার প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল একটি গানের অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকরের, মান্না দের মত বড় বড় তারকারা গান গাইবে। তার সঙ্গে সুযোগ দেওয়া হয়েছিল কিছু নবাগতা শিল্পীদেরও। অনুষ্ঠানে শুরুতেই লতা মুখার্জি নামে এক নবাগতা শিল্পীকে মঞ্চে ডাকা হয়। যা দেখে ক্ষেপে ওঠে দর্শকেরা, তারা মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনার জন্য অপেক্ষা করছিলেন। এর পরিস্থিতি সামলাতেই মঞ্চে উঠে এলেন হেমন্ত মুখোপাধ্যায়। গান গাইলেন এবং সকলকে বোঝালেন নবাগতা শিল্পীদের সুযোগ না দিলে শিল্পীরা কিভাবে এগোবে, হেমন্ত বাবুর কথা শুনে শিল্পীর গান শুনলেন দর্শক। ছবি শেষে দেখানো হয় এই লতা মুখার্জী হয়েছিলেন একজন বড় গায়িকা। ওই ভূমিকায় অভিনয় করেছিলেন কল্যাণী মন্ডল।

Back to top button