হাসপাতালের বিছানায় শয্যাশায়ী নবনীতার দাস! কি হয়েছে অভিনেত্রীর? ‘এটা আমার কাছে ভীষণই অপ্রত্যাশিত…’ জিতু কমলের মন্তব্যে চিন্তায় অনুরাগীরা!

ছোটপর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস আবারও আলোচনায়, তবে এবার কোনও ধারাবাহিক বা নতুন কাজের জন্য নয়। দীর্ঘদিন ধরে তাঁকে বাংলা মেগায় দেখা না গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। শনিবার আচমকাই হাসপাতালের বেড থেকে একটি পোস্ট শেয়ার করে অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিলেন নবনীতা। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী একটি তুলনামূলক ছবি পোস্ট করেন, যেখানে একদিকে দেখা যাচ্ছে গত বছরের ছয় ফেব্রুয়ারির ছবি, জিমে শরীরচর্চা করছেন তিনি, আর অন্যদিকে চলতি বছরের একই তারিখে হাসপাতালের বেডে শুয়ে থাকা নবনীতা। ছবির নিচে লেখা একটাই শব্দ, অপ্রত্যাশিত। ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
এই পোস্ট সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কী এমন ঘটল যে হাসপাতালের শরণাপন্ন হতে হল তাঁকে। যদিও নবনীতার শারীরিক অবস্থার বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। তাঁর নীরবতাই আরও বাড়িয়েছে অনুরাগীদের উৎকণ্ঠা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দ্রুত আরোগ্য কামনা করছেন, আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে জানতে চাইছেন অভিনেত্রীর বর্তমান অবস্থা কেমন। আপাতত নবনীতার এই রহস্যময় পোস্ট ঘিরেই ঘুরছে আলোচনা।
নবনীতার ব্যক্তিগত জীবনও বরাবরই চর্চার কেন্দ্রে থেকেছে। ২০১৯ সালের ছয় মে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা জিতু কমলের সঙ্গে। তাঁদের জুটি একসময় দর্শকের কাছে বেশ জনপ্রিয় ছিল। একসঙ্গে বিভিন্ন মঞ্চে উপস্থিত থেকেছেন, এমনকি রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। শো থেকে ফেরার কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা করেন দুজনে। বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। নবনীতা জানিয়েছিলেন, নিজেদের ভালো থাকার জন্যই এই সিদ্ধান্ত, আর পরে জানা যায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০২৩ সালের মাঝামাঝি সময় তাঁরা আলাদা হয়ে যান।
বিচ্ছেদের পর নবনীতার নাম মাঝেমধ্যে বিভিন্ন গুঞ্জনে জড়ালেও বর্তমানে তাঁকে বিশেষ কারও সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে জিতু কমলও নিজের কাজ নিয়ে আলোচনায় থেকেছেন। কিছুদিন আগেই তাঁর ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এমনও শোনা গিয়েছিল, নায়ককে নাকি আর মেগায় দেখা যাবে না। সেই খবর ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল, জিতুর অনুরাগীরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে বাদ দিলে তাঁরা আর সিরিয়াল দেখবেন না।
আরও পড়ুনঃ ‘আমি তো তিন নম্বর বউ…অভিনয় করি বলে আমি নিচু শ্রেণীর মানুষ!’ ‘শুধু শারীরিক বা মানসিক অ’ত্যাচার না তার পাশাপাশি…’ ‘আমি শুরুতে রাজাকে পছন্দ করতাম না!’ পর্দার হাসির আড়ালেই লুকিয়ে গভীর ক্ষত! জীবনসংগ্রামের সেই না বলা কথা শোনালেন নবনীতা দে!
সব মিলিয়ে নবনীতার হাসপাতালের ছবি নতুন করে তাঁকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। যদিও কাজের জগতে আপাতত তাঁকে খুব একটা দেখা না গেলেও তাঁর ব্যক্তিগত জীবনের প্রতিটি আপডেট এখনও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এখন সকলের একটাই প্রশ্ন, ঠিক কী হয়েছে নবনীতার, আর কবে তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। অনুরাগীরা আপাতত তাঁর দ্রুত আরোগ্যের অপেক্ষাতেই রয়েছেন।

