‘এদের পপুলারিটি থাকলেও ডেডিকেশন কম…’ সৌমীতৃষার সম্পর্কে বিস্ফোরক প্রধান নির্মাতা অতনু

টেলিপর্দার ‘মিঠাই’ অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু সদ্য পা রেখেছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দেব ও সৌমীতৃষার ছবি ‘প্রধান’। টেলিভিশন থেকে একলাফে বড় পর্দায় কাজের অফার এসেছিল সৌমীতৃষার। যা নিয়ে আলোচনা কম হয়নি! তবুও অভিনেতা দেব বলেছিলেন, সৌমী খুব দায়িত্ববান অভিনেত্রী। মন দিয়ে কাজ শেখে। তবে এবার ছবি নির্মাতা অতনুর মুখে শোনা গেল অন্য কথা। সরাসরি সৌমীতৃষাকে আক্রমণ করে বসলেন তিনি।
বর্তমানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব অতনু অভিজিৎ জুটি রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। ‘প্রজাপতি’ ‘টনিকের’ মত সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। সেই অতনু আর অভিজিৎ দুজনে একসঙ্গেই বললেন, দেব স্টার নয় সুপারস্টার। তবে সম্প্রতি অভিনেতা দেব বহু নবাগতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। এই অভিজ্ঞতা কেমন? তাও ফাঁস করেছেন নির্মাতারা।

দেবের টনিক ছবিতে কাজ করেছিলেন টেলিভিশন খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে, দেবের বাঘাযতীন ছবিতে অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী সৃজা দত্ত। আবার ডিসেম্বরে প্রধান ছবিতে দেবের পাশে নায়িকা হিসেবে দেখা যায় টেলিভিশনের অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে। এই তিন অভিনেত্রীর বিষয়ে নির্মাতা অতনু বলেন,”এদের মধ্যে পপুলারিটি থাকলেও ডেডিকেশন কম।”
বলাই বাহুল্য এই তিন অভিনেত্রীর মধ্যে মিঠাই খ্যাত সৌমীতৃষার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। টেলিভিশন করেই সরাসরি বড় পর্দায় চান্স পেয়েছেন তিনি। ছবিতে তিনি হয়ে উঠেছিলেন রুমি। প্রধানের একশো দিনের সেলিব্রেশনে এসে নিজের হার্ডওয়ার্কের কথাও বলেছিলেন মিঠাই।
আরও পড়ুন: মিস্টার এক্সের মারণ অস্ত্র পেয়ে গেলো পর্ণা! নতুন নাটক শুরু করলো পিকলু সৃজন, সুযোগ বুঝে সবাইকে নিয়ে পালালো সে!
যদিও ছবির নির্মাতা অতনু রায়চৌধুরী বলেন, ইন্ডাস্ট্রির নতুন অভিনেত্রীদের মধ্যে সেই ডেডিকেশনটা নেই। কারণ তারা ভাবে একটি ছবি করেই সুপারস্টার হয়ে যাবেন। কিন্তু বোঝেনা মাটি আঁকড়ে পড়ে থাকাটা কতটা কঠিন। কতটা লড়াই রয়েছে এর পিছনে। বলাই বাহুল্য সৌমীতৃষা টার্গেট নিয়েছেন আপাতত সিরিজ বা ছবিতে কাজ করবেন। তবে সম্প্রতি নির্মাতা অতনুর কথায় কিছুটা হলেও চ্যালেঞ্জ এল সৌমীতৃষার দিকে।

