একদিকে পুজোর ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ততা! এর মাঝেই মুখে চোট পেলেন শুভশ্রী! কিভাবে ঘটলো এই দুর্ঘটনা?

টলিউডে এখন অন্যতম আলোচনার বিষয় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘দেশু৭’। ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও এই প্রজেক্ট ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে। এই ছবির মাধ্যমেই প্রথমবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির প্রস্তুতি এবং লোকেশন দেখার কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকলেও এর মাঝেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হলেন শুভশ্রী।

সম্প্রতি ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে চোট পান অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এখন খেলাধুলাতেও সময় দিচ্ছেন শুভশ্রী। রবিবার খেলার সময় আচমকাই আঘাত লাগে তাঁর মুখে। এরপরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে হাতে আইসপ্যাক নিয়ে দেখা যায় অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘খেতে পেতাম না, প্রতিবেশীর থেকে চাল-ডাল আনতাম!’ ‘আমি তো একটা বর নিয়ে ঘর করি না…’ হাসিমুখের আড়ালে এক কঠিন জীবন সংগ্রাম! অকপটে অভিনেত্রী তনিমা সেন!

ছবিতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের স্পোর্টস টি-শার্ট এবং চুল বাঁধা ছিল পনিটেলে। মুখে চোট পেলেও হাসিমুখেই ধরা দেন তিনি। পোস্টের ক্যাপশনে মজার ছলে লেখেন, ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও নাকি বেশ উপভোগ্য। সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন জনপ্রিয় গান ‘ভিডা লোকা’।

এদিকে দেব পরিচালিত এই নতুন ছবিটি আগামী দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা। বহুদিন পর আবার বড়পর্দায় দেব-শুভশ্রী জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্যও। ইতিমধ্যেই দেবের পরিচালনায় তাঁর শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ‘দেশু৭’-এর আগেই মুক্তি পাবে দেব অভিনীত নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। আগামী অগস্টে মুক্তি পেতে চলা এই ছবিতে দেবের বিপরীতে থাকবেন রুক্মিণী মৈত্র। তাই একের পর এক নতুন প্রজেক্ট নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে টলিউড সুপারস্টারের।

Back to top button