শুটিং ফ্লোর থেকে তড়িঘড়ি হাসপাতালের বিছানায় ফাহিম মির্জা! শরীরে ভয়ংকর আঘাত! কি হয়েছে তার? বর্তমানে কেমন আছেন ফাহিম?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ফাহিম মির্জা (Fahim Mirza)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতা। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন বারবার। নেতিবাচক এবং ইতিবাচক দুই ধরনের চরিত্রই অভিনেতাকে আমরা অভিনয় করতে দেখেছি।
সব রকম চরিত্রে নিজেকে সাবলীল ভাবে দর্শকদের সামনে ফুটিয়ে তোলেন তিনি। সত্যিই তার অভিনয়ের গুণে বারবার দর্শক মুগ্ধ হয়ে যান। তার দক্ষ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। এই মুহূর্তে দর্শক অভিনেতাকে দেখতে পাচ্ছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়িতে অভিনয় করতে।
তবে এরই মাঝে অভিনেতার জীবনে বিরাট বড় দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই অভিনেতার বিরাট বড় এক্সিডেন্ট হয়েছে। অভিনয় যেমন ফাহিমের পেশা, তেমন ক্রিকেট হল ফাহিমের নেশা। অভিনয়ের পাশাপাশি ফাহিমকে মাঝে মধ্যে ক্রিকেট খেলতে দেখা যায়। কিছুদিন আগে সেরকমই একটি ক্রিকেট টুর্নামেন্টে একটি দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন। সেখানে খেলতে গিয়ে চোট পান তিনি। ব্যাট করতে গিয়ে জোরে ব্যাট ঘোরাতে গিয়ে ডান হাতের পেশিতে মারাত্মক আঘাত পান।
হাসপাতালের বিছানায় ফাহিমের ছবি দেখে চমকে উঠেছিলেন দর্শক। তারপর থেকেই প্রত্যেকেই চিন্তিত ফাহিমের শারীরিক অবস্থা নিয়ে। কেমন আছেন অভিনেতা, তার সুস্থ হতে কত দিন সময় লাগবে, চোট গুরুতর কিনা এই নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠে এসেছে অভিনেতাকে ঘিরে। চরম যন্ত্রণার সহ্য করতে হয়েছে তাকে। অস্ত্রপ্রচার হয়েছে তবে বর্তমানে কেমন আছেন অভিনেতা?
আরও পড়ুনঃ সবার আশঙ্কা মিথ্যে করে শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিল আকাশ! বন্দুক উঁচিয়ে কার দিকে গুলি ছুঁড়লো সে? শুভ নাকি মোহনা?
অস্ত্রোপচারের পর এখন খানিকটা সুস্থ রয়েছেন অভিনেতা। নিজের উঠে বসতে পারছেন, খেতে পারছেন। তবে পুরোপুরি সুস্থ হতে খানিকটা সময় লাগবে।হাসপাতালের বেডে বসে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফাহিম লিখেছেন, ‘সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছি, হাতের মাসেল ছিড়ে যাওয়ার ফলে অসম্ভব যন্ত্রণা অনুভব করেছি’।

