সবার আশঙ্কা মিথ্যে করে শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিল আকাশ! বন্দুক উঁচিয়ে কার দিকে গুলি ছুঁড়লো সে? শুভ নাকি মোহনা?

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Ray) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষ্মী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, লাকির ছদ্মবেশে শুভ এসে হাজির হয়। লাকিকে দেখে মোহনার সন্দেহ হয়। তবে আর শেষ রক্ষা হলো মোহনার সামনে ধরা পড়ে যায় শুভ। বাড়ি গিয়ে মোহনা আবারো সকলের সাথে অভদ্রতা শুরু করে। কিন্তু তাড়াহুড়োতে মোহনার ব্যাগ থেকে একটা ওষুধ পরে যায়। সেটা নিয়েই শুভ এবারে মোহনার জারিজুরি ফাঁস করবে। ওইদিকে মোহনা তো রায় বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে। তখন শুভ এসে সকলকে জানায় তারা এতদিন মোহনাকে ভুল বুঝেছে। কিন্তু শুভকে দেখে তো অবাক হয়ে যায় সকলে। কারণ বাড়ির প্রায় কেউই শুভ যে ছদ্মবেশে আছে সেটা জানতো না।

এরপর শুভ এক এক করে বলতে থাকে মোহনা কি কি কাণ্ড ঘটিয়েছে। মোহনার চালচলন, খাওয়াদাওয়া সবকিছুই অস্বাভাবিক ছিল। মোহনার মধ্যে প্রেগন্যান্সির কোনো লক্ষণ ছিল না। কিন্তু মোহনা শুভকে সমানে মিথ্যেবাদী বলতে থাকে। শুভ ইচ্ছে করে তাকে ফাঁসাচ্ছে, আদির ব্রেইনে ওয়াশ করেছে। কিন্তু শেষ মুহূর্তে শুভ তার মোক্ষম চাল চালে।

আরও পড়ুনঃ ‘গলব্লাডার স্টোনের ব্যথা হচ্ছিল, মমতা ব্যানার্জি আমাকে ইনো গুলে খাইয়ে দিয়েছিলেন!’ গল্পের ছলে অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী দেবলীনা কুমার!

মোহনার ব্যাগ থেকে যে ওষুধটা পড়ে গিয়েছিল সেটা দিয়েই মোহনার জারিজুরি ফাঁস করে শুভ। ওটা ছিল কড়া ডোজের পেইনকিলার। আর প্রেগন্যান্সি অবস্থায় ডাক্তার পেইনকিলার খেতেই বারণ করে। মোহনা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। আর ধরা পড়ে যাওয়ার পর মোহনা গায়ে আগুন দিতে যায়। কিন্তু শুভ ভালো করেই জানে মোহনা কখনও এই কাজ করবে না। তাও আদি গিয়ে মোহনাকে বাধা দেয়। তখনই মোহনা আড়ালে নিজের দাদাকে জানিয়ে দেয় তার ওপর অত্যাচার করছে সবাই। আকাশও নিজের মেজাজ ঠিক রাখতে পারে না, বন্দুক হাতে ছুটে যায়। বোনের কষ্টের প্রতিশোধ নিতে আদির দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। কিন্তু আদির সামনে ঢাল হয়ে দাঁড়ায় শুভ। আকাশকে জানায় তার পরিবারের ক্ষতি করতে হলে আগে শুভকে মারতে হবে। এর পরই জোরালো গুলির আওয়াজ এ কেঁপে উঠে চারিদিক। দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button