‘অরিন্দম শীল ফালতু লোক, ওকে নিয়ে…’- বিস্ফোরক স্বস্তিকা মুখোপাধ্যায়! পরিচালকের চরিত্র ভালো নয়, অকপটে অভিনেত্রী!

অন্যতম একজন হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কয়েক দশক ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) অভিনয় করছেন অভিনেত্রী। বছরের পর বছর ধরে দর্শককে দিয়ে এসেছেন একাধিক সুপার হিট ছবি। প্রসেনজিৎ, জিৎ সহ টলিউডের নামি সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন একসময়। এখনো বড় বড় পরিচালক, অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করে চলেছেন।

সত্যি কথা বলতে বা প্রতিবাদ করতে কখনোই পিকে আসেন না অভিনেত্রী বরাবরই মুখের উপরে কথা বলে দেওয়ার জন্য ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেও অনেকেই তাকে চেনেন রাগ-ঠাক করে কখনোই কথা বলতে জানে না যেটা সত্যি সব সময় সেটাই প্রকাশ্যে আনেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিন্দম শীল কে নিয়ে সেরকমই খোলাখুলি আলোচনা করলেন অভিনেত্রী।

আমরা সকলেই জানি অভিনেতা পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে কয়েক মাস আগে কি বিরাট বড় অভিযোগ আনা হয়েছিল। অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে সাসপেন্ড করা হয় টলিউড জগতের জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলকে। শুটিং সেটে এক অভিনেত্রীকে ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তার সাথে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ ছিল জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে। এরপর থেকেই পরিচালকের ব্যক্তিগত জীবন ও দাম্পত্য জীবন নিয়ে নানা তথ্য সামনে আসছে।

এবারে অরিন্দম শীল সর্ম্পকে প্রকাশ্যে নিজের বক্তব্য জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী বলেন, ‘আমি ওনার কোনও মন্তব্য নিয়ে কোনও কমেন্ট করতে চাই না।’ ফের বলেন, ‘ওনার, ওনারও শব্দটাও বলতে চাই না আসলে। অরিন্দম শীলের বিষয়ে এতজন মহিলা এগিয়ে এসেছেন, তাঁরা কোনও না কোনও সময় হেনস্থার মুখে পড়েছেন। তাঁদের কাছে সুযোগ নেওয়া হয়েছে। আইনিভাবে কী হয়েছে, বা কী হবে, সেটা যাই হোক না কেন, ওই মহিলাগুলোর কথা তো আর মিথ্যে নয়।’

আরও পড়ুনঃ ‘উত্তম কুমারের নায়িকা হতে চাই, তার সঙ্গে…’- নিজের অপূর্ণ ইচ্ছে নিয়ে অকপটে অভিনেত্রী! মা হিসেবে ঠিক কেমন মানসী সিনহা?

তিনি আরও বলেন, ‘আর অরিন্দম শীলের সম্পর্কে ভালো কথা বলতে আমি কোনওদিনও কাউকে শুনিনি। আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। উনি ভীষণই ফালতু লোক আমি ওনাকে নিয়ে কোন কমেন্ট করতে চাই না।’

Back to top button