‘উত্তম কুমারের নায়িকা হতে চাই, তার সঙ্গে…’- নিজের অপূর্ণ ইচ্ছে নিয়ে অকপটে অভিনেত্রী! মা হিসেবে ঠিক কেমন মানসী সিনহা?

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) সকলের পছন্দের একজন মানুষ হলেন মানসী সিনহা (Manasi Sinha)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে পরিচালক হওয়ার দায়িত্বও সামলাচ্ছেন মানসী। অসংখ্য ধারাবাহিক (Tv Serial), সিনেমায় (Cinema) বিভিন্ন চরিত্রে বহুবার ধরা দিয়েছেন মানসী। খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন মানসী। অভিনেত্রীর মা ছিলেন একজন জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মনিদীপা রায়। মায়ের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয় অভিনেত্রীর।
তারপর থেকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বিভিন্ন ধারাবাহিক, সিনেমায় তাকে বিভিন্ন রকম চরিত্রে দেখা গিয়েছে। তবে কমেডি চরিত্রে মানসীর অভিনয় কিন্তু বরাবর প্রশংসা পেয়ে এসেছে দর্শকমহলে। তার অভিনীত বেশ কিছু সিনেমার মধ্যে অন্যতম হলো আলো, মনিহারা, হইচই আনলিমিটেড, কি করে তোকে বলবো, ব্রহ্মা জানে গোপন কম্মটি ইত্যাদি। এছাড়াও অভিনেত্রীর অভিনীত বেশ কিছু ধারাবাহিক হলো সাত পাকে বাঁধা, অগ্নিপরীক্ষা, ভুতু, পটল কুমার গানওয়ালা, গোয়েন্দাগিন্নি ইত্যাদি।
তবে শুধু যে অভিনয় করছেন তা নয়, বর্তমানে পরিচালক হিসেবেও হাত পাকিয়েছেন অভিনেত্রী। তার পরিচালিত বেশ কিছু ছবি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আরো অনেক ইচ্ছে রয়েছে অভিনেত্রীর যেগুলোর মধ্যে অনেক কিছুই পূরণ হয়নি এখনো পর্যন্ত। সেই অপূর্ণ ইচ্ছের কথাই একবার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে জানিয়েছিলেন তিনি।
অভিনেত্রী সেই ইচ্ছের কথা জানতে পেরে অবাক সকলে। এমনও ইচ্ছে হতে পারে। আর নিজের ইচ্ছাগুলো নিয়ে যে কেউ এরকম অদ্ভুত স্বপ্ন দেখতে পারে সেটা অভিনেত্রীর কথা না শুনলে কেউই বিশ্বাস করত না। অভিনেত্রী নিজের মনের ইচ্ছের কথা জানানোর সাথে সাথে রচনা ব্যানার্জি হেসে ফেলেন তার কথা শুনে। কিন্তু কি এমন ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন মানসী যার জন্য সকলের সামনে হেসে ফেললেন রচনা?

আরও পড়ুনঃ ‘আমাকে বলা হলো তুমি আর অভিনয় করতে পারবে না…’- ধারাবাহিক থেকে হঠাৎ বাদ, প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী অলকানন্দা রায়!

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তার একটা ইচ্ছে যেটা এখনো পর্যন্ত পূরণ হয়নি। অভিনেত্রী জানান তিনি উত্তম কুমারের সাথে অভিনয় করতে চান, উত্তম কুমারের নায়িকা হতে চান। যদিও সেটা কখনোই সম্ভব নয়। তবে উত্তম কুমারকে নিয়ে অভিনেত্রী এখনো স্বপ্ন দেখেন। উত্তম কুমারের সাথে একই গাড়িতে উত্তম কুমারের পাশে বসে রয়েছেন। হাওয়ায় তার চুলগুলো উড়ছে। এরকম কাল্পনিক স্বপ্ন দেখে থাকেন। মানসীর মুখে এই কথা শুনে সকলের সামনে হেসে ফেললেন রচনা।

Back to top button