‘আমাদের সম্পর্ক থাকাকালীনও…তাই ওর নামে এরকম অভিযোগ!’ জিতু দিতিপ্রিয়ার বিতর্কে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী নবনীতা!

বর্তমানে জিতু (Jeetu Kamal) দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মধ্যে ঝামেলা নিয়ে সরগম হয়ে রয়েছে টলিপাড়া (Tollywood)। সারা সোশ্যাল মিডিয়াতে এখন একটি খবরই ভাইরাল। প্রথমবার একসাথে ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন জিতু দিতিপ্রিয়া। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল একসঙ্গে অভিনয় করলেও বাস্তবে নাকি একে অপরকে এড়িয়ে চলেন জিতু-দিতিপ্রিয়া। কিছুদিন আগেই আবার অভিনেত্রী জিতুর সম্পর্কে সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করেন।
তারপরই গত মঙ্গলবার জিতু, সোশাল মিডিয়ায়তে দিতিপ্রিয়ার সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই থেকে ঝামেলা আরও বড় আকার ধারণ করে। সমাজমাধ্যমে এই সমস্ত বিতর্কের মাঝেই এই নিয়ে মুখ খুলেছেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নবনীতা জানান, বিচ্ছেদ হলেও জিতুর চারিত্রিক স্বচ্ছতা নিয়ে তার মনে কোনও সন্দেহ নেই।

নবনীতার কথায়, ‘আমি ওকে নিপাট ভাল মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীনও ও এরকম কিছু করেনি, যার জন্য ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। তাই ওর নামে এরকম অভিযোগ শুনে অবাকই হচ্ছি।’ নবনীতা আর জিতু একসাথে কাজও করেছেন, দুজনে সহকর্মী ছিলেন। নবনীতার কথায়, ‘জিতু আগাগোড়াই স্বল্পভাষী। নিজের ওজন বুঝে কথা বলেন। জিতু সেটে খুব বেশি কথা কখনওই বলে না। ওর ব্যক্তিত্ব সেরকম নয়। ও বেশিরভাগ সময়ই নিজের মতো থাকে। তবে ওর রসবোধ খুব সূক্ষ্ণ। কিন্তু তা বেশি কথা বলে বোঝাবার দরকার হয় না।’
দিতিপ্রিয়া অভিযোগ করেছিলেন, তাঁর চিকিৎসকের কাছে যাওয়ার কথা শুনে জিতু জানতে চেয়েছিলেন নায়িকা প্রেগন্যান্ট কি না। এই বিষয়টা খুবই খারাপ লেগেছে অভিনেত্রীর। সেই প্রসঙ্গে নবনীতা একেবারে দিতিপ্রিয়ার খারাপ লাগা উড়িয়ে দেননি। নবনীতা বলেন, “দিতিপ্রিয়া বয়সে অনেকটাই ছোট। যেটা অনেকের কাছে নিছক ইয়ার্কি, তা ওর খারাপ লাগতেই পারে। তা ছাড়া কার ঠিক কতটা ইয়ার্কি নেওয়া ক্ষমতা থাকবে, সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। তাই ওর খারাপ লেগে থাকলে সেটাও উড়িয়ে দেওয়া ঠিক নয়।”
আরও পড়ুন: নিজের স্বার্থেই পারুলকে সাপোর্ট করল রায়ান! জলে গেল শিরিনের সমস্ত প্ল্যান!
২০২৩ সালেই বৈবাহিক বিচ্ছেদ হয় জিতু-নবনীতার। দুজনে মিলেই জীবনের এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে জীবনের রাস্তা আলাদা হলেও প্রাক্তন স্বামীর চরিত্র নিয়ে কোনো সন্দেহ নেই তার। এবারে দেখা যাক এই ঘটনার জল কতদূর গড়ায়।

