১৭ বছর বয়সে যৌ’ন হেনস্থার শিকার এনা? দশ বছর পর পরিচালকের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী!

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital)তরুণী চিকিৎসককে ধ’র্ষণ এবং খু’নের ঘটনা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা নেই। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। এই আবহের মধ্যেই টলিউডের (Tollywood )ভেতর থেকে উঠে আসছে একের পর এক যৌ’ন হে’নস্থার ঘটনার কথা। যা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

সম্প্রতি সামনে এসেছে এক অভিনেত্রীকে পরিচালক অরিন্দম শীল যৌ’ন হেন’স্থা করেছেন। ফলে ডিরেক্টরস গিল থেকে নির্বাচিত করা হয়েছে? পরিচালক অরিন্দম শীলকে এছাড়াও অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উপরেও উঠেছে যৌ’ন নি’গ্রহের অভিযোগ। এক মডেলকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তার সাথে সহবাস করে প্রতারণা করার অভিযোগ উঠেছে জয়জিতের দিকে। এর মধ্যেই এবার নিজের যৌ’ন হেন’স্থার ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী এবং প্রযোজক এনা সাহা।

কম বয়সী টলিউডের নিজের অভিনয় জীবন শুরু করেন এনা সাহা। তখনও পেরননি ১৮ বছর। মাত্র ১৭ বছর বয়সেই তার সাথে ঘটে যৌ’ন হে’নস্তার ঘটনা। কাজ পেতে গেলে করতে হবে ‘কম্প্রোমাইজ’। এই প্রস্তাব দিয়ে বারবার এনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কাজ পেতে গেলে কি করতে হয়। এই প্রস্তাবে ‘না’ করায় ভয়ংকর অভিজ্ঞতা স্বীকার হয়েছিলেন এনা সাহা।

তার সেই ভয়ংকর অভিজ্ঞতা নিজের মুখেই জানালেন অভিনেত্রী এনা সাহা। তিনি জানান, ” ১৭ বছর বয়সে নায়িকা হয়েছি। তারপরই প্রযোজক আমায় ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। যেহেতু খুব অল্প বয়সে কাজ শুরু করি, তাই অনেক ক্ষেত্রেই কারোর গাড়িতে উঠি, তবে অন্যরকম কিছু ভাবতেই পারিনি। তাই ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি। তবে গাড়ির মধ্যে প্রযোজক আমায় এমন কিছু প্রস্তাব দেন যে না বলতে বাধ্য হই। তিনি জোর দিয়ে বলেন, আমি শুনিনি। না শুনে তিনি রেগে যান। আমায় গাড়ি থেকে নামিয়ে দেন”।

দশ বছর আগে রাজারহাটের এক ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়েছিল এনা সাহাকে। এনা সাহা জানান শুধু এরকম একদিন না বহুদিন অনেক রকম অভিজ্ঞতার হওয়ার জন্যই খারাপ লেগেছে। দশ বছর পর ঘটনা নিয়ে মুখ খোলার প্রসঙ্গে তিনি বলেছেন, প্রথম প্রথম ভয় পেতাম , মুখ খুললে যদি কাজ না পাই। এখন নিজের প্রযোজনা সংস্থা খুলেছি তাই হয়তো মন খুলে এই কথাগুলো বলতে পারছি।

আরও পড়ুন: ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টাটা মল্লিক… নোং’রামিকে প্রশ্রয় না দিয়ে বিস্ফোরক ঋত্বিক চক্রবর্তী!

নিজের এই অভিজ্ঞতার কথা জানাতে জানাতেই তিনি বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী এনা সাহা তিনি বলেন, ” দশজন মেয়েকে এমন প্রস্তাব দেওয়া হলে, তার মধ্যে তিনজন ‘হ্যাঁ’ বলেন। যে সাতজন ‘না’ বললেন, তারা কাজ হারালেন। এদিকে সেই সাতজন হয়তো বেশি প্রতিভাবান। আমার একটা প্রশ্ন আছে। পুরুষরা কুপ্রস্তাব দিলে অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু যেসব মেয়েরা, কাজ পাওয়ার জন্য কম্প্রোমাইজ করার রাস্তাটাই বেছে নিচ্ছেন, তাদের এমন পদক্ষেপের বিষয়টাকে সামনে আনবেন? ভীষণ ট’ক্সিক লোকজন চারপাশে এই ইন্ডাস্ট্রিতে। ভালো কাজের অভাব। তাই নিয়ে নিরাপত্তাহীনতা। তার উপর কেউ কম্প্রোমাইজ করে কাজ পেয়ে যাচ্ছেন। যিনি কম্প্রোমাইজ করছেন না, তার অবস্থা কী হচ্ছে, একবার ভাবুন”।

Back to top button