ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টাটা মল্লিক… নোং’রামিকে প্রশ্রয় না দিয়ে বিস্ফোরক ঋত্বিক চক্রবর্তী!

কিছুদিন আগে অভিনেতা এবং তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) একটি মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। কাঞ্চন মল্লিক বলেন, “যারা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, ভালো। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?” এরপরই ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ কাঞ্চন মল্লিক এর বিরোধিতা শুরু করেন। তার মধ্যে একজন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।
অভিনেতার ঋত্বিক চক্রবর্তী ফেসবুকে কাঞ্চন মল্লিকের নাম না করেই একটি পোস্ট করে লেখেন, “ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টাটা মল্লিক”। সেই ফেসবুক পোস্ট সমাজের মাধ্যমে দারুন ভাইরাল হয়। সম্প্রতি নিজের সিনেমার প্রমোশনে এসে ফের একবার কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন অভিনেতা ঋত্বিক। অভিনেতা ঋত্বিক কাঞ্চনকে ‘বোধহীন’ বলে অভিহিত করেছেন নিজের বক্তব্যে।

ঋত্বিকের কথায়, ” কাঞ্চন যে মন্তব্যটা করেছে, শুনে মনে হয়নি ও আমাদেরই ইন্ডাস্ট্রির কেউ। এমনকি জনপ্রতিনিধি বলেও মনে হয়নি ওর কথা শুনে। ওকে মনে হয়েছে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের এম এল এ। ও যে কথাটা বলেছে সেটা খুব ‘অশ্লীল’। ‘বোধহীন’।”
উৎসবে ফিরছেন কি ফিরছেন না এই প্রসঙ্গে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেছেন, ” উৎসবে ফিরে আসার মত খুব যে মন মেজাজ আছে তা নয়। আবার উৎসবে আমি কতটা ফিরব না ফিরবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার”। তিনি আরও বলেন, ” কেউই কাউকে ঘাড় ধরে উৎসবে ফিরিয়ে আনতে পারেনা। আর দুর্গোৎসব হলো নারী শক্তির পুজো, অসুর বিনাশ হলে নিশ্চয়ই সবাই উৎসবে মেতে উঠবেন”।
আরও পড়ুন: এক লাফে প্রথম হলো রাই! প্রথমবার টিআরপিতে ধামাকা করল মিঠিঝোরা!
আন্দোলনকারীদের একাংশ প্রথম থেকেই অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে যারা আন্দোলনে পথে নামছেন না তাদের ওপর রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে সেই প্রসঙ্গে ঋত্বিক জানান, ” মূলত এটা ঘটছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষই নিজেদের কথা বলছেন তার মধ্যেই হয়তো ৫-১০ জন বলছেন না। আসলে এই মানুষটা কে কে বিচারের দাবীতে কথা বলছেন না তাদেরকে খুঁজছেন। তাদের সেটাই এজেন্ডা। তারা নিজেদের বিরক্তি, রাগ,দাবীর কথা বলতেও চান না, জানাতেও চান না”। তিনি তাদের ব্যাপারে মন্তব্য করেন, ” ব্যোমকেশ যেমন সত্যান্বেষী তেমনি কিছু লোক থাকে ছিদ্রান্বেষী, এরা তেমনি কেউ”।

